Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সড়ক ঘেঁষে ইটভাটার মাটির স্তূপ, চলাচলে বিঘ্ন!
ঢাকা বিভাগীয় সংবাদ

সড়ক ঘেঁষে ইটভাটার মাটির স্তূপ, চলাচলে বিঘ্ন!

By iNews DeskApril 20, 2024Updated:April 20, 20242 Mins Read

আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকার অঞ্চলিক সড়ক ঘেঁষে রয়েছে অনেক ইটভাটা। এসব ইটভাটার প্রধান কাঁচামাল মাটি। এই মাটি ফসলি জমি থেকে কেটে এনে সড়কের পাশে স্তূপ করে রাখছেন ভাটা মালিকেরা । এসব স্তূপ থেকে কখনো কখনো মাটি সড়কের ওপর এসে পড়ছে। এতে সড়ক ধুলা ও বৃষ্টি হলে কাঁদায় মাখামাখি হয়ে যায়। ফলে পথচারীদের ভোগান্তিসহ দুর্ঘটনার শিকার হতে হয় অটো-ভ্যান-মোটরসাইকেলসহ ছোট বড় যানবহন চালকদের।

সড়ক ঘেঁষে ইটভাটার মাটির স্তূপ, চলাচলে বিঘ্ন!

Advertisement

দেখা যায়, সুতিপাড়া-নান্নার সড়ক, কালামপুর-সাটুরিয়া সড়ক, কাওয়ালীপাড়া-বালিয়া সড়ক, শ্রীরামপুর-সুয়াপুর সড়কের বেশ কিছু জায়গায় সড়কের পাশেই মাটি স্তূপ করা রাখা আছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীরামপুর -সুয়াপুর আঞ্চলিক সড়কের ভাটারখোলায় গড়ে উঠা এম.জে.এ ব্রিকস্ নামের ইটভাটার জন্য মাটি কেটে এনে স্তূপ করে রাখা হচ্ছে। সড়কেই ট্রাক দাড় করিয়ে মাটি অনলোড করার কারণে রাস্তায় চলাচলকারী যানবাহনগুলো ভোগান্তির শিকার হচ্ছে। এ মাটির স্তূপের কারণে সড়ক দিয়ে চলাচলকারী পথচারীদেরও পরতে হচ্ছে দুর্ভোগে। প্রায়ই স্তূপ থেকে মাটি সড়কের ওপর এসে পড়ে ধুলায় পরিনত হচ্ছে। এতে ঘটতে পাড়ে ছোট বড় দুর্ঘটনা।

এসব সড়কে সিএনজ ও অটোরিকশা চালকরা জানান, বৃষ্টি না হলে তেমন সমস্যা হয় না, শুধু ধুলা আর বৃষ্টি হলে ধুলার রাস্তা কাদার রাস্তায় পরিণত হয়। আমরা সব সময় আতঙ্কে থাকি, যাত্রীরাও আতঙ্কে থাকে কখন দূর্ঘটনা ঘটে।

পথচারীরা বলেন, সড়কের পাশে ইটভাটার মাটি রাখা ছোট-বড় মাটির দলা ও ঝুরঝুরে মাটি এসে পড়ে পাকা সড়কের ওপর। শুকনো মৌসুমে সড়কটির ওপর চলাফেরা করা গেলেও বৃষ্টির সময় কাঁদায় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এতে সড়কে চলাচলকারী যানবাহনগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এ ছাড়া পায়ে হেটে চলাতেও অনেক সমস্যা হয়।

এলাকাবাসী জানায়, শুধু সড়কের পাশে ইটভাটার স্তূপ থেকে নয়, ইটভাটার মাটি নেয়ার সময় অতিরিক্ত লোডকৃত মাটি রাস্তায় পরে সৃষ্টি হচ্ছে ধুলার। লোডকৃত মাটিবাহী যানবাহনের অতিরিক্ত চাপে ক্ষতবিক্ষত হচ্ছে রাস্তার। যে কারণে আমাদের ভোগাস্তি পোহাতে হচ্ছে। চেয়ারম্যান মেম্বারসহ অনেক রাজনীতিবিদরা এ ব্যবসার সাথে জড়িত। আবার কেউ বড় বড় নেতাদের পরিচয় দিয়ে তাদের সাঙ্গপাঙ্গরা করছে এই ব্যবসা। তাদের বিরোদ্ধে প্রতিবাদ করলে মামলা হামলার হুমকি দেয়। আর ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার পাশে থাকা ফসলের মধ্যে ধুলার প্রলেপ পড়ে নষ্ট হচ্ছে ফসল। শুধু তাই নয় ধুলা ঢুকে যাচ্ছে বাড়ি-ঘরের ভিতর। সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে রাস্তার এ অবস্থা তৈরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোঃ আব্দুল্লা আল মামুন বলেন, এ বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে গেলে তারা আগামী ৩ দিনের মধ্যে সরিয়ে নিবে মর্মে মুচলেকা সম্পাদন করেন। না হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa