শিগগিরই দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের বদলি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি কার্যক্রমের জন্য সব কিছু তৈরি করা হচ্ছে। এজন্য কমিটি করা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এছাড়া প্রাথমিকের ১৪ হাজার ৩শ শিক্ষকের তড়িঘড়ি করে স্বল্প সময়ে পরীক্ষা নেওয়া হয়েছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তাদেরকে কিছু শর্ত দিয়ে যোগদান করানো হবে। চাকরিতে যে শর্তগুলোর উল্লেখ আছে, সেগুলো মেনেই তাদেরকে যোগদান করানো হবে বলে জানান মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


