Advertisement

মুক্ত গণমাধ্যমের মতোই দেশে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ও প্রত্যাশা বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, পূর্ববর্তী রাষ্ট্রপ্রধানদের মধ্যে যে ধরনের কর্তৃত্বপরায়ণ চরিত্র দেখা যেতো, বর্তমান প্রধানমন্ত্রী সেই বলয় থেকে বেরিয়ে এসেছেন।

তথ্যমন্ত্রী

শনিবার (২ মে) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যম শিক্ষার্থীদের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দেশের সাংবাদিকতার সব শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে তাদের দক্ষ ও একটি ‘রিসোর্সফুল স্টেকহোল্ডার’ বা সম্পদশালী অংশীজন হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে গণমাধ্যম শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হবে।

আলোচনা সভায় গণমাধ্যমের আর্থসামাজিক রূপান্তরে সব অংশীজনের মধ্যে ফলপ্রসূ আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন জহির উদ্দিন স্বপন। তিনি সতর্ক করে বলেন, অতীতে সরকার যখন কর্তৃত্ব প্রকাশ করতে চেয়েছে, তখন এর সঙ্গে সম্পৃক্ত অনেক অংশীজনও গণমাধ্যমের ক্ষমতার অপব্যবহার করেছেন। কর্তৃত্বপরায়ণ সরকারের মতো গণমাধ্যমের কিছু অংশীজনের মধ্যেও ক্ষমতার অপব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যায়।

তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার একটি জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে, যেখানে গণমাধ্যম তার সঠিক ভূমিকা পালন করতে পারবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত অংশীজনরা দেশের গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.