সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার টাকা বিলের জন্য দেড় বছরের এক শিশু রোগীকে আটকে রেখে বিনা চিকিৎসায় মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তারা এবং হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় বিক্ষোভ করেছে নিহতের স্বজনেরা।

Advertisement

আজ রবিবার (০২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির স্বজনরা জানান, শনিবার রাত ২ টার দিকে শ্বাসকস্টজনিত কারণে দেড় বছরের শিশু সন্তান রেজুয়ানকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কোন রকম চিকিৎসা না দেয়ায় শিশু রেজুয়ানের অবস্থা সংকটাপন্ন হয়। এরপর রবিবার সকাল ৮টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন কর্ব্যরত চিকিৎসক। রেফার্ড করলেও ৩ হাজার টাকা বিলের জন্য রোগী ও স্বজনদের আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। আটকে থাকাবস্থায় কোনরকম চিকিৎসা না পেয়ে বেলা ১২ টার দিকে মৃত্যু হয় রেজুয়ানের। এতে স্বজনরা পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থলে আসলেও কোন ব্যবস্থা না নেয়ায় বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে পুলিশের সাথেও বাকবিতণ্ডা হয় রোগীর স্বজনদের।

এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো: জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ঘিওর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা শুকুমার বিশ্বাস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.