মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবদুল্লাহ। তিনি নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে ৬৭ হাজার ৫২২ ভোট বেশি পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী একেএম ফকরুদ্দিন রাজী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯৮ হাজার ১৯২ ভোট।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী এ ফলাফল ঘোষণা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


