Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাজনীতির মাঠে মুরাদ জং, জনসমুদ্রে রূপ নিল সাভার
ঢাকা বিভাগীয় সংবাদ

রাজনীতির মাঠে মুরাদ জং, জনসমুদ্রে রূপ নিল সাভার

By Saiful IslamDecember 19, 20232 Mins Read

হাসান ভুঁইয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৯ আসনের ( সাভার-আশুলিয়া) সতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ তার ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এ লক্ষে তিনি একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় তার সমর্থকদের উপস্থিতিতে এলাকাটি জনসমুদ্রে সৃষ্টি হয়।

রাজনীতির মাঠে মুরাদ জং, জনসমুদ্রে রূপ নিল সাভার

Advertisement

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।

এর আগে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে পিকআপ, ট্রাক ও মোটরসাইকেল যোগে হাজার হাজার নেতাকর্মী সাভারের শিমুলতলা এলাকায় এসে জড়ো হতে থাকেন।

তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ দীর্ঘ ১০ বছর পরে সাভারের মাটিতে রাজনীতে নতুন করে নিজেকে প্রমান করলেন। যেখানে তাকে এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জড়ো হতে থাকে । এ সময় তার এই নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠান রূপ নেয় জনসমুদ্রে। সেখানে দেখা যায় সমর্থকদের জনস্রোত।

এ সময় তিনি রানা প্লাজা নিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বলেন তো রানা প্লাজা কি আমি ফেলাইছি? রানা প্লাজা আমি বানাইছি? ওইটার মালিক কি আমি? ওখানে কি আমার কোনো ব্যবসা ছিল? ওখানে কি আমার কোনো অংশীদারিত্ব ছিল? ওই মার্কেট টা কি আমার শাসন আমলে বানানো হয়েছে?। তাহলে কেন আমাকে দোষারোপ করা হলো। আর যেখানে আমার নেতা, আমার অভিভাবক, আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলছে তাইতো চুপ ছিলাম।

তিনি আরও বলেন, আজকে ২০২৩ এর এই নির্বাচনে যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আসো কে জনপ্রিয় প্রমান করো। তাই তো আমি আসছি। মাননীয় প্রধানমন্ত্রী এতদিন চুপ থাকতে বলেছেন। এইবার বলেছেন মুখ খুলো। তাই তো মুখ খুললাম। আপনারদের কাছে আসলাম।

প্রসঙ্গত যে, ঢাকা-১৯ আসনে প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন সাবেক এই সংসদ সদস্য। এরআগে তিনি তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবার এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ডা. এনামুর রহমান। এছাড়াও ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র সহ বিভিন্ন দলের আরও ৮ জন প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য যে, সাভার উপজেলার মধ্যে সাভার থানার তিনটি ও আশুলিয়ার ৫টিসহ মোট ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়া ঢাকা-১৯ আসন গঠিত। এখানে ভোটার সংখ্যা মোট ৭ লাখ ৪৭ হাজার ৩০১ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026
কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

June 22, 2026

Latest News

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa