জুমবাংলা ডেস্ক : বরগুনার পাথরঘাটা উপজেলায় একটি বসত বাড়ির মুরগির খোপ থেকে সাড়ে ছয় ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।

বরগুনা

Advertisement

শনিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপে অজগরটি অবমুক্ত করা হয়।

জাকির মুন্সি নামের এক ব্যক্তি বলেন, ছোট টেংরা গ্রামের আব্দুর রহিমের বসত বাড়িতে মুরগির খোপে হঠাৎ একটি সাপ দেখতে পায়। সাথে সাথে আমাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে। আমি দ্রুত ওই বাড়িতে এসে মুরগির খোপ থেকে সাড়ে ছয় ফুটের একটি অজগর উদ্ধার করি। পরে বনবিভাগকে খবর দিলে তাদের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যার আগে ওই অজগরটি বিহঙ্গ দ্বীপে অবমুক্ত করা হয়।

আব্দুর রহিম বলেন, প্রথমে ঘরের নারীরা মুরগির খোপে সাপটি দেখতে পায়, পরে আমাকে খবর দিলে আমি জাকির মুন্সি এনে সাপটি উদ্ধার করি।

হিথরো বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জাকির মুন্সি অজগর উদ্ধার করে খবর দিলে আমরা তাকে সাথে নিয়ে বলেশ্বর নদের বিহঙ্গ দ্বীপে অবমুক্ত করি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.