ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন মসজিদটি পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রকল্প কর্মকর্তারা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ১ মিলিয়ন ডলারের অনুদানে ১৩টি প্রকল্প চালু আছে বলেও জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


