চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি বিশেষ ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এসএসসি পরীক্ষা

Advertisement

নিদের্শনায়, আসন্ন এই পাবলিক পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

মাউশি’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

মাউশি’র নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে; অচল ক্যামেরাগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে; সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং কর্তৃপক্ষ চাইলে তা সরবরাহ করতে হবে।

এতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার প্রতিটি কক্ষে কাটাওয়ালা ঘড়ি টাঙানো এবং পর্যাপ্ত আলো-বাতাসসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন নিশ্চিত করতে বলা হয়েছে।

পরীক্ষার হলের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মাউশি সতর্ক করে নির্দেশনায় বলেছে, এসব নির্দেশনা প্রতিপালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.