আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের একটি সামরিক প্লেন ভারতের মিজোরামে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

সামরিক প্লেন বিধ্বস্ত

Advertisement

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের লেংপুই বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় প্লেনটিতে ১৪ আরোহী ছিলেন।

প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, মিয়ানমার থেকে ভারতে পালিয়ে আসা সামরিক বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে প্লেনটি পাঠিয়েছিল জান্তা কর্তৃপক্ষ।

আবহাওয়া জনিত কারণে লেংপুই-এর বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।

মধুচন্দ্রিমায় কারিশমাকে বন্ধুর সঙ্গে রাত কাটাতে বলেছিলেন সঞ্জয়

বিদ্রোহীদের সঙ্গে সীমান্ত এলাকায় সংঘর্ষের পর গত সপ্তাহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পালিয়ে যান মিয়ানমারের ২৭৬ জন সৈন্য। এদের মধ্যে ১৮৪ জনকে ইতোমধ্যে ফেরত পাঠিয়েছে ভারত। বাকি ৯২ জনকে আজ আইজল এর লেংপুই বিমানবন্দর থেকে মিয়ানমারের সিত্তওয়ে নিয়ে যাওয়ার কথা ছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.