Advertisement

জাহিদ ইকবাল : ​রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটি কনকর্ড আবাসিক এলাকায় এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। একটি বন্ধ ফ্ল্যাট থেকে ফারুখ কবির বাদল (৬০) নামের ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে একাকী জীবন কাটানো এই ব্যক্তির এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার (২ মে) বিকেলে খিলক্ষেত লেকসিটির ‘সুরভী’ ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রবাসীর রহস্যময় মৃত্যু

​নিহত ফারুখ কবির বাদল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাদলের স্ত্রী ও একমাত্র কন্যা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি নিজেও দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন, কিন্তু প্রায় দুই বছর আগে একা দেশে ফিরে আসেন। এরপর খিলক্ষেত লেকসিটি প্রজেক্টে একটি ফ্ল্যাট কিনে সেখানে একাই বসবাস শুরু করেন।

​ঘটনার সূত্রপাত হয় গতকাল বিকেলে, যখন পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ওই ঘর থেকে তীব্র পচা দুর্গন্ধ পান। কয়েকদিন ধরে তাকে বাইরে দেখা না যাওয়ায় এবং ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ প্রবল হয়। পরে তারা তাৎক্ষণিকভাবে খিলক্ষেত থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ দরজা খুলে ঘরের মেঝেতে বাদলের বিবর্ণ ও অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহের পচন দেখে ধারণা করা হচ্ছে, অন্তত কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

​খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস গণমাধ্যমকে জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর শনিবার রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​এসআই জীবন আরও বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো রহস্যবৃত। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

জনবহুল এই আবাসিক এলাকায় প্রবাস ফেরত একজন মানুষের এমন নিঃসঙ্গ মৃত্যু এবং বেশ কয়েকদিন মৃত অবস্থায় ফ্ল্যাটে পড়ে থাকার ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.