জুমবাংলা ডেস্ক : সম্প্রতি জাস্টিন অলিসন নামের এক তরুণকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তার অপরাধ ছিলো ফেডারেল এজেন্ট এবং প্ল্যানড প্যারেন্টহুডের বিরুদ্ধে অনলাইন হুমকি দেওয়া। তখন ওই তরুণ বলেন, তিনি রসিকতা করছেন। কিন্তু পরে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে ২৫টি আগ্নেয়াস্ত্র এবং ১০ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এফবিআই।

Advertisement
এফবিআইয়ের এক এজেন্ট জানান, তার বাড়িতে থেকে ১০টি রাইফেল এবং ১৫ টি আধা-স্বয়ংক্রিয় পিস্তল পাওয়া গেছে। ওই বাসায় অলিসন তার বাবার সঙ্গে বসবাস করতেন।

এফবিআই জানায়, চলতি বছরে ১৮ বছর বয়সী ওই তরুণ এজেন্টদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনলানে ‘আর্মি অব ক্রিস্ট’ নামে পোস্ট দেন। অলিসন ‘আইফান্নি’ নামে একটি চ্যাট এবং মেম শেয়ারিং সাইটে এ পোস্ট করেন। তারা আরো জানান, ১৯৯৫ সালের ওকলাহোমা সিটির বোমা হামলাসহ গণহত্যা ও সন্ত্রাসী হামলার সমর্থনে কয়েকটি পোস্ট করেন।

চলতি বছরের আগস্ট মাসের ৬ তারিখে অলিসন এক পোস্টে লিখেন, নরক এমনকি ওকলাহোমা সিটি বোমা হামলা দেখায় যে, সশস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রাজনৈতিক পরিবর্তনের একটি কার্যকর পদ্ধতি। কোনো আইনগত সমাধান নেই। সবশেষে, প্রতিটি ফেডারেল এজেন্টদের দেখা মাত্রই গুলি করুন।

দেশটির কর্তৃপক্ষ বলছে, অলিসন ৭ আগস্ট নিজের বাড়ি থেকে পালিয়ে যান। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর থেকেই ফেডারেল হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।

এদিকে এফবিআই বলছে, এখনো বলা যাচ্ছে না কতটি আগ্নেয়াস্ত্র তার নিজের। অভিযোগ অনুসারে, বাড়ির একাধিক স্থান থেকে ওই গোলাবারুদগুলো উদ্ধার করা হয়েছে। অলিসনের ব্যবহার করা গাড়ি থেকে একটি ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google