Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ধ্যানরত রহস্যময় মমি!
আন্তর্জাতিক

ধ্যানরত রহস্যময় মমি!

By Saleh MohammadJuly 17, 2019Updated:July 17, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের সোনগিনো খাইরখান প্রদেশে চার বছর আগে আবিষ্কৃত হয়েছিল প্রাচীন মমি। এখনও সেই রহস্যমমি গবেষকদের আলোচনা ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে।

ধ্যানরত রহস্যময় মমি!সংরক্ষিত দেহটি এক প্রাচীন বৌদ্ধ লামার। তিনি পদ্মাসনে আসীন। পরনে পশুচর্ম। ভস্মে আবৃত শীর্ণ কঙ্কালসার দেহ। প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত এই মমি-র ফরেন্সিক পরীক্ষাও করা হয়।

মঙ্গোলিয়ার বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠান মঙ্গোলিয়ান ইনস্টিটিউট অব বুদ্ধিস্ট আর্ট-এর প্রধান সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, বৌদ্ধরা বিশ্বাস করেন, ওই লামা মৃত নন। তিনি ধ্যানরত। কারণ তাঁর বাম হাত বন্ধ। ডান হাত ধ্যানরত মুদ্রায় খোলা।
দুই হাতের এই মুদ্রা নাকি নির্দেশ করছেন, লামা এখনও ধ্যানরত। বৌদ্ধদের বিশ্বাস, ওই লামা গত দুশো বছর ধরে ‘তুকদাম’ অবস্থায় রয়েছেন। গভীর ধ্যানের এই অবস্থা নাকি জীবন ও মৃত্যুর সীমানা মিলিয়ে মিশিয়ে একাকার করে দেয়। বুদ্ধত্ব প্রাপ্তির পথে একটি ধাপ হল এই ‘তুকদাম’।

প্রথমে জানা না গেলেও পরে প্রকাশিত হয় লামার পরিচয়। বৌদ্ধধর্ম বিশেষজ্ঞদের অভিমত, এই মমিটি সোরঝ সনঝভ-এর। আজ থেকে প্রায় ১৩০ বছর আগে প্রয়াত হয়েছিলেন ৭০ বছর বয়সী এই লামা। অর্থাৎ জীবিত থাকলে তাঁর বয়স হত দু’শো বছর।

Advertisement

মঙ্গোলিয়ার এক গুহায় ধ্যানরত ছিলেন লামা সনঝভ। সঙ্গে ছিলেন তাঁর গুরু ওবগনো গেজার লামা। মঙ্গোলিয়ায় সর্বজন শ্রদ্ধেয় এই লামার শিষ্যত্ব নিয়েছিলেন সনঝভ।

পদ্মাসনে আসীন লামা সমঝভের মমি পাচার হওয়ার সময়ে ধরা পড়েছিল। তদন্তে জানা যায়, মমিটি চুরি করা হয়েছিল মঙ্গোলিয়ার আরখানগাই প্রদেশের দুর্গম সোডনোমদরঝা পাহাড়ের গুহা থেকে। সেই গুহায় লামা গেজারের ধ্যানরত মমি-দেহের পাশে ফেরানো হয় তাঁর শিষ্য়ের মমিও।

সূত্র: দ্য সাইবেরিয়ান টাইম্স।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa