আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি বিনোদন পার্কের সুইমিংপুল কমপ্লেক্সের ওয়েভ মেশিনে ত্রুটির কারণে সৃষ্ট সুনামির মতো শক্তিশালী ঢেউয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন।
রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার শুইয়ান ওয়াটার পার্কে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিশাল ঢেউ এগিয়ে আসছে। সামনে যারা পানিতে ছিলেন তারা ভেসে যাচ্ছেন। পানিরে তোড়ে কেউ কেউ আছড়ে পড়েছেন সুইমিং পুলের বাইরে। এ সময় প্রায় ৪৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
ওয়াটার পার্কের কর্তৃপক্ষ জানিয়েছেন, ওয়েভ মেশিনটি ঠিকমতো কাজ করেনি।
তদন্তের জন্য ওয়াটার পার্কটি বন্ধ রাখা হয়েছে।
https://www.youtube.com/watch?v=stoNK9lKw54&feature=youtu.be
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


