Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান
আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তান

By Saleh MohammadAugust 21, 2019Updated:August 21, 20191 Min Read

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধের বিষয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে পাকিস্তান।

কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাবে পাকিস্তানচলতি মাসের প্রথমদিকে কাশ্মীরের ভারতীয় অংশের বিশেষ মর্যাদা নয়া দিল্লি বিলোপ করার পর মঙ্গলবার দেশটি একথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নয়া দিল্লির ওই পদক্ষেপে দ্বিপাক্ষিক বাণিজ্য ও যান চলাচল বন্ধ করে এবং ইসলামাবাদ থেকে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এআরওয়াই নিউজ টেলিভিশনকে বলেন, “আমরা কাশ্মীরের ঘটনাটিকে আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সব আইনি দিক বিবেচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisement

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে ভারতের বিরুদ্ধে ওঠা সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এই মামলাটিতে কেন্দ্রীভূত হবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করার কথা অস্বীকার করেছে ভারত।

এ বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিবে কিনা সেটি পাকিস্তানের সিদ্ধান্ত নেওয়ার বিষয় উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “আমাদের দৃষ্টিভঙ্গী হচ্ছে, কাশ্মীর বিষয়ে বহুপক্ষকে যুক্ত করে কোনো সমাধান পাওয়া যাবে না। উত্তর হচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যে সরাসরি আলোচনা।”

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa