Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নানা নাটকীয়তার পর অবশেষে সুইডেনের ন্যাটো সদস্যপদে সমর্থন এরদোয়ানের
আন্তর্জাতিক

নানা নাটকীয়তার পর অবশেষে সুইডেনের ন্যাটো সদস্যপদে সমর্থন এরদোয়ানের

By Tarek HasanJuly 11, 2023Updated:July 11, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে সুইডেন। জোটে দেশটির সদস্যপদকে সমর্থন জানাতে সম্মত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এ তথ্য জানিয়েছেন।

নানা নাটকীয়তার পর অবশেষে সুইডেনের ন্যাটো সদস্যপদে সমর্থন এরদোয়ানের

Advertisement

তিনি বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ন্যাটোতে যোগদানে সুইডেনকে সমর্থন জানাতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেছেন, শিগগিরই এরদোয়ান এ সংক্রান্ত আইন তুরস্কের সংসদে পাঠাবেন এবং ‘অনুসমর্থন নিশ্চিত করবেন’।

এরদোয়ানের এমন সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। তিনি বলেছেন, ‘আমি খুব খুশি, এটি সুইডেনের জন্য একটি ভালো দিন। ’

ন্যাটোতে যোগ দিতে এক বছরেরও বেশি সময় আগে আনুষ্ঠানিকভাবে আবেদন করে সুইডেন। কিন্তু এতে ভেটো দেয় তুরস্ক। অভিযোগ ছিল, সুইডেন কুর্দি জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে-কে মদদ ও সহায়তা করে।

সুইডেনকে সমর্থন জানাতে সম্মত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘দ্রুত অনুমোদন’ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিশ্রুতিকে তিনি স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, আমি ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা এবং প্রতিরোধ বাড়াতে প্রেসিডেন্ট এরদোয়ান এবং তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে আমাদের ৩২তম ন্যাটো মিত্র হিসেবে স্বাগত জানাতে উন্মুখ।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এক টুইটে বলেছেন, ৩২-এ আমরা সবাই একসঙ্গে নিরাপদ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, সুইডেনের যোগদান আমাদের সবাইকে নিরাপদ করে তুলবে।

নতুন ব্যবসায় নামলেন পরিণীতি চোপড়া

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তুর্কি ও সুইডিশ নেতাদের মধ্যে আলোচনার পর স্টলটেনবার্গ সোমবার গভীর রাতে এই চুক্তির ঘোষণা দেন।

ন্যাটো প্রধান এটিকে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa