Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনে রুশ অভিযানের প্রথম পর্যায় শেষ: রাশিয়া
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ অভিযানের প্রথম পর্যায় শেষ: রাশিয়া

By Sibbir OsmanMarch 26, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে অভিযান শুরুর এক মাস পর রাশিয়া শুক্রবার (২৫ মার্চ) বলল, এ সামরিক অভিযানের প্রথম পর্যায় শেষ হয়েছে। প্রথম থেকেই ইউক্রেনের সেনাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে রুশ বাহিনী।

পশ্চিমারা বলছে, রাশিয়ার সামরিক কর্মকর্তাদের এ বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, প্রথমে তারা অভিযানের যে পরিকল্পনা করেছিলেন তা ব্যর্থ হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, তাঁদের যুদ্ধের এখন প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের পূর্বাঞ্চল।

এ অঞ্চলের দুটি স্থানে রুশপন্থী বিদ্রোহীরা স্বাধীনতার দাবিতে বেশ কয়েক বছর ধরে লড়াই করে আসছে। ইউক্রেনে অভিযান শুরুর দিনের ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের স্বাধীনতার দাবি অনুমোদন করেন।
রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ইউক্রেন পরিস্থিতি নিয়ে রুশ সশস্ত্র সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার বৈঠক করেন। ওই বৈঠকে রুশ সেনাপ্রধান বলেন, রাশিয়ার অভিযানের প্রথম পর্ব সমাপ্ত। এখন যুদ্ধের প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসকে ‘পুরোপুরি মুক্ত’ করা।
ইউক্রেনে রুশ অভিযানের প্রথম পর্যায় শেষ: রাশিয়া

Advertisement

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, রাশিয়া তাদের বিশেষ সামরিক অভিযানের জন্য দুটি বিকল্প নিয়ে ভাবছে। একটি পুরো ইউক্রেনকে দখল করা। অন্যটি হচ্ছে শুধু দনবাসকে নিয়ন্ত্রণে নেওয়া।

রাশিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের অপারেশন বিভাগের প্রধান সের্গেই রুদসকো বলেছেন, এখন লুহানস্কের ৯৩ শতাংশ এবং দোনেৎস্কের ৫৪ শতাংশ রাশিয়ার বাহিনীর নিয়ন্ত্রণে।

এদিকে এএফপির খবরে বলা হয়, দক্ষিণের বন্দরনগর মারিউপোলের থিয়েটারে গত সপ্তাহের হামলায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের সবাই বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শহরটির কর্তৃপক্ষ বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে শুক্রবার এ তথ্য জানিয়েছে।

সূত্র: বিবিসি ও এএফপি

বাইডেনপুত্রের অর্থায়নে ইউক্রেনের বায়োল্যাব!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa