জুমবাংলা ডেস্ক : নেত্রকোণার কলমাকান্দায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় মারধরের পর ভাবির মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ননদ ও ননদের স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ফজলুল হক।

Vabi sikha

Advertisement

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার উপজেলার পোগলা ইউনিয়নের কুঁতিগাও গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গৃহবধূর নাম শিখা আক্তার শিল্পী (৩৬)। তিনি উপজেলার কুঁতিগাও গ্রামের মাছ ব্যবসায়ী মো. ফজলুল হকের স্ত্রী।

অভিযুক্তরা হলেন, ভুক্তভোগী গৃহবধূর ননদ একই গ্রামের রেশমা আক্তার (২০) ও ননদের স্বামী মো. নয়ন মিয়া (২৬)।

পুলিশ জানায়, দুই বছর আগে রেশমার অন্যত্র বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর প্রতিবেশী নয়নের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে রেশমার। ওই স্বামীকে ছেড়ে দেড় বছর আগে নয়নকে বিয়ে করেন রেশমা। কিন্তু রেশমার পরিবার এ বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে বড় ভাই ফজলুল হক ও তার স্ত্রী শিখা আক্তার শিল্পীর প্রতি ক্ষিপ্ত ছিলেন রেশমা। এরই জেরে গত সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঘরে ঢুকে শিল্পীকে বেধরক মারধর করেন রেশমা ও তার স্বামী নয়ন। এক পর্যায়ে শিল্পীর চুল কেটে দেন তারা। পরে শিল্পীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় শিল্পীর স্বামী ফজলুল হক বাদী রেশমা ও তার স্বামী নয়ন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শিখা আক্তার শিল্পী বলেন, ‘ঘটনার সময় বাড়িতে নিজের ঘরে একাই ছিলাম। মাগরিব নামায শেষে জায়নামাজে তসবিহ পাঠ করছিলাম। এ সময় ননদ রেশমা ও তার স্বামী নয়ন ঘরে ঢুকে আমাকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। আমি চিৎকার করতে চাইলে আমার মুখ বেঁধে ফেলে। এসময় তারা আমার মাথার চুল কেটে দেয়। পরে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে নিয়ে যান।’

এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূর শিল্পীর স্বামী মো. ফজলুল হক বলেন, ‘আমার বোন রেশমা প্রেম করে নয়নের সাথে বিয়ে হয়। এ বিয়ে মেনে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে গত সোমবার সন্ধ্যায় ঘরে ঢুকে মারপিট করে শিল্লীকে গুরুতর আহত করে রেশমা ও নয়ন। এসময় ঘরে থাকা নগদ টাকা স্বর্ণঅলংকারসহ আমার স্ত্রী মাথার চুল কেটে দেয় তারা। আমি এর ন্যায় বিচার চাই।’

তবে, রেশমার স্বামী মো. নয়ন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনার কিছুই জানি না। গত সোমবার আমরা বাড়িতে ছিলাম না।’

কলমাকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ জানান, শিল্পীর মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘ঘটনার পর সোমবার রাতেই রেশমা ও নয়নকে ধরতে অভিযান চালানো হয়েছিল। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.