জুমবাংলা ডেস্ক : রমজান মাসে যানজটমুক্ত থাকবে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ পুলিশের এ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে বদলে গেছে জেলাশহরের দৃশ্যপট। যানটজটের শহর নারায়ণগঞ্জ আখ্যা পাওয়া শহর এখন সম্পূর্ণ জানজটমুক্ত। মাত্র ২৪ ঘন্টায় যানজট মুক্ত নারায়ণগঞ্জ গড়ার ঘোষনা অভাবনীয় সফলতা দেখাতে সক্ষম হয়েছে জেলা পুলিশ।

Advertisement

সরেজমিন মঙ্গলবার সকাল থেকে দুপুর নারায়ণগঞ্জ শহরের অলিগলি ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরে যানজট নিয়ন্ত্রণে রাখতে ও ফুটপাত হকারমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এতে চলাচল করতে নগরবাসীর মাঝে ফিরেছে স্বস্তি। শহরের প্রতিটি এলাকার গলিতে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ নিষিদ্ধ যানবাহন নগরীতে প্রবেশে বাধা দেয়া হচ্ছে।

সকাল থেকেই ফুটপাতে যেন হকার বসতে না পারে সেজন্য বিশেষ টহলের ব্যবস্থা করা হয়। পুলিশের এসব উদ্যোগে সকাল থেকে একেবারে ফাঁকা দেখা গেছে শহর। প্রতিবছর এমনকি গত বছর করোনাকালীন সময়েও নগরীতে ব্যাপক যানজটে নাকাল হয়ে পড়েছিল নগরবাসী। এবার সেকথা মাথায় রেখে রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন দিয়ে মোবাইল ছিনতাই করতেন তারা

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশসুপার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার দুপুরে জানান, আমরা ঘোষণা দিয়েছিলাম, রমজানে যানজটমুক্ত রাখব নারায়ণগঞ্জ। শহর ঘুরে দেখুন। চেষ্টা করে যাচ্ছি। মানুষ যেন রমজান মাসে সময়মতো বাড়িতে ফিরতে পারে- এটাই আমাদের কাম্য।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই ইমরান জানান, কোনো ব্যাটারিচালিত অটোরিকশা বা নিষিদ্ধ যানবাহন নগরীতে প্রবেশ করবে না। ফুটপাতে যত্রতত্র পার্কিং একেবারেই বন্ধ। সকাল থেকে যানজটমুক্ত পরিবেশে নগরবাসী চলাচল করছেন।

প্রসঙ্গত, সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল- নারায়ণগঞ্জ যানজটমুক্ত রাখতে পুলিশ রমজান মাসে রাস্তায় নামবে। যেকোনো মূল্যে নারায়ণগঞ্জ শহর তথা অলিগলি যানজটমুক্ত রাখা হবে।

গুলশানে বোতল চৌধুরীর বাসা ঘিরে রেখেছে র‌্যাব

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.