Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ভিয়েতনামি নারিকেল বাগান করে বিপদে শতাধিক কৃষক
খুলনা বিভাগীয় সংবাদ

ভিয়েতনামি নারিকেল বাগান করে বিপদে শতাধিক কৃষক

By Shamim RezaJun 12, 2022, 2:27 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : তিন বছরের মধ্যে নারিকেল ধরবে—এই আশায় ভিয়েতনামি নারিকেলের বাগান করেছিলেন ঝিনাইদহের শতাধিক কৃষক। কিন্তু পাঁচ বছরেও নারিকেল ধরেনি। টাকা-পয়সা খরচ করে এবং দীর্ঘদিন শ্রম দিয়ে কোনও ফল না পাওয়ায় দুশ্চিন্তায় তারা। বাধ্য হয়ে অনেকে গাছ কেটে ফেলছেন।

নারিকেল বাগান

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, ছয় উপজেলায় প্রায় ২১শ’ ভিয়েতনামি নারিকেল গাছ রয়েছে। বাগানি ও কৃষক রয়েছেন শতাধিক। এখন পর্যন্ত তাদের কারও গাছে নারিকেল আসেনি। লাখ লাখ টাকা খরচ করে এত বছর পরও ফল না আসায় লোকসানের সম্মুখীন হচ্ছেন তারা।

সদর উপজেলার খাজুরা গ্রামের জাহিদ জোয়ার্দার বলেন, ‘ঝিনাইদহ হর্টিকালচারের একটি প্রদর্শনী প্লটের আওতায় ৪০টি ভিয়েতনামি নারিকেলের গাছ লাগিয়েছিলাম। পাঁচ বছরে দুই-চারটি গাছে চোমর বের হলেও, নারিকেল দাঁড়ায়নি কোনও গাছে। হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধানে পরিচর্যা করেও লাভ হয়নি।’

তিনি আরও বলেন, ‘যখন আমাকে প্রজেক্টটি দেওয়া হয়, তখন কোটি টাকার স্বপ্ন দেখানো হয়েছে। অথচ গাছে নারিকেল না আসায় এখন কেউ খোঁজও নেন না।’

ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, ঝিনাইদহ হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধানে ২০১৬ সালে পুকুর পাড়ে ২০টি ভিয়েতনামি নারিকেল গাছ লাগান। একজন উপ-সহকারী কৃষি অফিসারের সরাসরি তত্ত্বাবধানে গাছগুলোর পরিচর্যা করা হলেও, চারটি গাছে কয়েকটি নারিকেল আসে। বাকি গাছে কোনও চোমর বের হয়নি।

কালীগঞ্জ উপজেলার প্রবাসী শরিফুল বলেন, ‘সৌদি আরবে থাকার সময় টেলিভিশিন ও ইউটিউব চ্যানেলে ভিয়েতনামি নারিকেল নিয়ে বিভিন্ন প্রতিবেদন দেখে উদ্বুদ্ধ হয়েছিলাম। এরপর মাগুরা হর্টিকালচার সেন্টার থেকে ৬০০ টাকা দরে ৪০টি ভিয়েতনামি নারিকেল চারা কিনে বাগান করি। কিন্তু চার বছরেও নারিকেল না আসায় এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় আবারও বিদেশ চলে এসেছি। বাগান এখনও তেমনই রয়ে গেছে।’

এদিকে ঝিনাইদহ হর্টিকালচার সেন্টারের সাত বছর বয়সী কয়েকটি ভিয়েতনামি গাছেও আজ পর্যন্ত নারিকেল আসেনি। কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আশরাফ হোসেন স্বপন, শিবনগরের সুরত আলী গাছে নারিকেল না আসায় গাছ কেটে ফেলেছেন। তবে একই উপজেলার ঘিঘাটি গ্রামের খলিলুর রহমানের একটি গাছে ৩০-৩৫টি নারিকেল ধরলেও পরিণত হতে হতে ফেটে যাচ্ছে। নারিকেলগুলো আকারে বেশ ছোট।

তিনি জানান, বিশেষ পরিচর্যা ছাড়াই গাছে নারিকেল এসেছে। নারিকেলের আকার, ফেটে যাওয়া ও বিভিন্ন রোগবালাইয়ের কারণে ভিয়েতনামি নারিকেল চাষে এলাকাবাসীকে নিরুৎসাহিত করেছেন তিনি।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আজগর আলী বলেন, ‘ভিয়েতনামি নারিকেল বাগান করতে প্রচুর পরিচর্যা করতে হয়। কৃষকরা নিয়মিত পরিচর্যা করেন না বলে ফলনও পাচ্ছেন না।’

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সাবেক মহা পরিচালক ও নারিকেল বিশেষজ্ঞ ড. নাজিউল ইসলাম বলেন, ‘ভিয়েতনামি নারিকেল গাছের জন্য সর্বক্ষণ বাতাসের গতিবেগ থাকতে হবে ১৫- ২০ কিলোমিটার। বাগানে ভূগর্ভস্থ পানির স্তর কমপক্ষে তিন মিটারের নিচে থাকবে না। দিন-রাতে তাপমাত্রার পার্থক্য থাকবে না।’

৫জি এর চেয়ে এক লক্ষ গুণ বেশি দ্রুত গতির ইন্টারনেট

তিনি আরও বলেন, ‘সমুদ্র উপকূলীয় দেশগুলোতে এই প্রজাতির নারিকেল চাষে অনুকূল আবহাওয়া রয়েছে। আমাদের দেশের আবহাওয়া ভিয়েতনামি নারিকেল চাষের অনুকূল নয়। লাগানোর দুই-আড়াই বছর পর ফল ধরে। কিন্তু সাত বছর পর ধরে না। গাছের জীবনকাল ১০ বছর। যারা বাগান করেছেন, তারা ভুল করেছেন।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp