Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৪০০ দামি গাড়ির মালিক নরসুন্দর
আন্তর্জাতিক ওপার বাংলা

৪০০ দামি গাড়ির মালিক নরসুন্দর

By Tarek HasanSeptember 17, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কার কখন ভাগ্যের চাকা ঘুরবে কেউই তা আগে থেকে বলতে পারেন না। এই যেমন রমেশ বাবুর কথাই ধরা যাক। এক সময় দারিদ্র ছিল তার নিত্যসঙ্গী। সেই তিনিই এখন কোটিপতি। শুধু কী তাই? তার গ্যারেজে রয়েছে কয়েকশ নামীদামি গাড়ি। মুকেশ আম্বানী, গৌতম আদানি, রতন টাটাদের মতো ধনকুবেরদের থেকেও বেশি গাড়ি রয়েছে রমেশ বাবুর।

নরসুন্দর

Advertisement

পেশায় তিনি নরসুন্দর হলেও তার রয়েছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা। আর এই দুই পেশাতেই বাজিমাত করেছেন রমেশ। বর্তমানে একজন সফল উদ্যোক্তা তিনি।

রমেশের ছোট্ট একটি সেলুন রয়েছে। তবে তার সঙ্গে সঙ্গেই তাল মিলিয়ে সামলাচ্ছেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা। এভাবেই সাফল্যের মুখ দেখেছেন রমেশ। তবে সেই সাফল্য সহজে আসেনি। অনেক কষ্ট ও শ্রম ব্যয় করতে হয়েছে তাকে।

পেশায় নাপিত ছিলেন রমেশের বাবা পি গোপালও। তারা থাকতেন বেঙ্গালুরুতে। মাত্র সাত বছর বয়সে বাবাকে হারান রমেশ। বাবার মৃত্যুর পর অন্ধকারে ডুবে গিয়েছিলেন তিনি। আর্থিক সঙ্কটে পড়েছিল তার পরিবার। সে সময় সংসার চালাতে পত্রিকা বিক্রি করতেন।

কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এরপরই নিজের ব্যবসা শুরু করেন রমেশ। সেই ব্যবসা থেকেই আজ তিনি এতকিছুর মালিক হতে পেরেছেন।

সাধারণ পরিবারের ছেলে থেকে কোটিপতি, এই সাফল্যের যাত্রাপথে রমেশের নামীদামি গাড়ির সম্ভার নজরকাড়া। চারশোরও বেশি গাড়ির মালিক এখন রমেশ। গাড়ির প্রতি অনেকরই শখ থাকে। ব্যতিক্রম নন রমেশও। তার ব্যবসায় কিছুটা উন্নতি হওয়া শুরু হলেই গাড়ি কেনার প্রতি ঝোঁক শুরু হয়।

প্রথমে একটি মারুতি ওমনি গাড়ি কিনেছিলেন রমেশ। পরিবহন ব্যবসায় প্রথমে ওই গাড়িটি ব্যবহার করতেন তিনি। তারপর তার ব্যবসা যখন বাড়তে শুরু করে তখন তিনি বিলাসবহুল গাড়ি কেনা শুরু করেন।

বিলাসবহুল গাড়ির মধ্যে প্রথমে মার্সিডিজ ই ক্লাস সেডান কিনেছিলেন রমেশ। এখন তার গ্যারেজে রোলস রয়েস, বিএমডব্লিউ, জাগুয়ার, বেন্টলের মতো দামি গাড়ির অভাব নেই।

বলা হয়ে থাকে ভারতে রমেশই সেই ব্যক্তি, যিনি এত সংখ্যক গাড়ির মালিক। তাবড় তাবড় শিল্পপতিকেও এ ক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছেন তিনি। রমেশের যেখানে ৪০০টিরও বেশি গাড়ি রয়েছে, সেখানে মুকেশ আম্বানীর রয়েছে ১৬৮টি গাড়ি। দেশের আরও এক শিল্পপতি গৌতম আদানিকেও টেক্কা দিয়েছেন রমেশ। আদানি গোষ্ঠীর মালিকের ঝুলিতে রয়েছে ১০টি বিলাসবহুল গাড়ি।

নতুন সিনেমা ‘ডাংকি’ মুক্তির দিন ঘোষণা করলেন শাহরুখ

রমেশের ‘কার রেন্টাল কোম্পানি’-তে তিন শতাধিক কর্মী রয়েছে। তার সংস্থার গ্রাহকের তালিকাও চমকপ্রদ। অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আমির খান, সচীন টেন্ডুলকারের মতো খ্যাতনামা ব্যক্তিরা রমেশের গ্রাহক। যার এত বিলাসবহুল গাড়ি রয়েছে, তার সম্পদের পরিমাণ কত? জানা গেছে, রমেশের মোট সম্পদের পরিমাণ ১২০০ কোটি টাকা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa