Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নতুন জীবন পেল প্রাচীন মিসরীয় কফিন
আন্তর্জাতিক

নতুন জীবন পেল প্রাচীন মিসরীয় কফিন

By Shamim RezaAugust 31, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : “তারা এর বাজে অবস্থা থেকে একে পুনরুদ্ধার করতে পারবে কি না, তা নিয়ে আমরা সন্দিহান ছিলাম।” বহু দশক ধরে সংস্কার কাজ চালানোর পর অবশেষে উদ্ধার হয়েছে এক প্রাচীন মিশরীয় কফিন।

coffin swanseyuniversity

Advertisement

অনুমান বলছে, প্রত্নতাত্ত্বিক কফিনটি খ্রিস্টপূর্ব ৬৫০ সালের, যা নিয়ে কার্ডিফ ইউনিভার্সিটিতে হাজার হাজার ঘণ্টা ধরে সংস্কার কাজ করার পর এখন সেটি ফিরে এসেছে সোয়ানসি ইউনিভার্সিটি’র ‘ইজিপ্ট সেন্টার’-এ।

কফিনটি মূলত গ্রিক শহর থিবসের ‘আনখপাখেরেড’ নামের এক ব্যক্তির জন্য তৈরি হয়েছিল, যা সংস্কারের পর সেন্টারের কিউরেটর ড. কেন গ্রিফিনের সতর্ক নজরদারিতে ফিরিয়ে আনা হয়েছে।

সেন্টারের কর্মীরা এ পুরোদস্তর প্রকল্পকে ‘কল্পনাতীত’ বলে ব্যাখ্যা করেছেন।

ড. গ্রিফিন বলেন, “কফিনের আরও অবনতি ঠেকাতে একে পরিষ্কার, পুনর্গঠিত ও সমন্বিত করতে হয়েছে। আর আমরা একে আবারও ফিরে পেয়ে রোমাঞ্চিত।”

“১৯৯৭ সালে ওয়েলশের ‘অ্যাবারিস্টুইথ ইউনিভার্সিটি’ থেকে আমরা এটি উপহার হিসেবে পেয়েছিলাম। তবে, এর ইতিহাসের বিস্তারিত তথ্য কিছুটা ঘোলাটে।”

“এমনকি এটি একসময় স্টোরেজ বক্স হিসেবেও ব্যবহৃত হয়েছে, যার ভেতরে অন্যান্য মিশরীয় বস্তু সংরক্ষণ করা হতো।”

আর কফিনটি ফিরে আসার সঙ্গে সঙ্গে যারা একে সাবধানে খুলেছিলেন, তাদের মধ্যে ছিলেন জাদুঘর ব্যবস্থাপক ওয়েন্ডি গুডরিজ, যিনি কার্ডিফ ইউনিভার্সিটি’র ‘স্কুল অফ হিস্ট্রি, আর্কিওলজি অ্যান্ড রিলিজিয়ন’ বিভাগে কফিনটি এনেছিলেন।

“এর যে বাজে অবস্থা ছিল, সেখান থেকে তারা একে পুনরুদ্ধার করতে পারবে কি না, তা নিয়ে আমরা সন্দিহান ছিলাম।”

“তবে এখন দেখে মনে হচ্ছে, কঠোর পরিশ্রমের পর একে খুবই ভালোভাবে পুনরুদ্ধার করা গেছে, যা আমাদের জন্য কল্পনাতীত ছিল। আর অবশ্যই এ অপেক্ষা বিফলে যায়নি।”

কার্ডিফে থাকাকালীন বেশ কিছু সংরক্ষণ বিশেষজ্ঞ ও শিক্ষার্থী প্রজন্ম কফিনটির সংস্কার কাজে হাত দিয়েছিলেন।

ইউনিভার্সিটি’র জ্যেষ্ঠ সংরক্ষক ফিল পার্কসের ব্যাখ্যানুসারে, কাঠের কফিনটি বোনা কাপড়ে আবৃত ও এর ওপর সজ্জিত প্লাস্টারের একটি পাতলা স্তরও ছিল।

“ওই বোনা কাপড়ের বেশিরভাগ অংশই সময়ের সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেছে ও কাপড়টি স্রেফ ঝুলে ছিল,” বলেন তিনি।

“এর আলাদা কাঠের মাথাটি কফিন থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল ও এর মধ্যে কাঠের দুটি বড় টুকরা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর মূল ভিত্তির একটি পাশও ভেঙে গিয়েছিল ও সামগ্রিকভাবে খুবই বাজে অবস্থায় ছিল এটি।”

“শিক্ষার্থীরা একে এমন পর্যায়ে ফিরিয়ে এনেছেন, যেখানে গোটা কফিনই এখন স্তিতিশীল অবস্থায় আছে ও এটি প্রদর্শনীতেও যাওয়ার উপযুক্ত এখন।”

বর্তমানে মেরামত করা এ কফিনে মিসরীয় দেবতাদের উজ্জ্বল রঙের চিত্র ও পরকালের বার্তা বহন করা বিভিন্ন চিত্রলিপির বর্ণমালাও স্পষ্টভাবে দেখা যায়, যার ফলে মিসরবিষয়ক প্রত্নতাত্ত্বিকরা এর ইতিহাস আরও ভালোভাবে বোঝার সুযোগ পাবেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

এর ঢাকনার ওপরের বিভিন্ন সংকেত থেকে ইঙ্গিত মেলে, পরবর্তীতে এটি আরেকজন মানুষের জন্য ব্যবহার করা হয়েছিল, যার নাম ছিল ‘জেডার’।

তবে, গত শতাব্দির শেষ নাগাদ কফিনটি যখন যুক্তরাজ্যে পৌঁছায়, তখন আসলে এতে একজন নারীর মমি ছিল।

অনুমান বলছে, সে সময়কার আগ্রহী ব্রিটিশ সংগ্রাহকদের কাছে কফিনটির মূল্যমান বাড়ানোর জন্য হয়ত ওই দেহকে কফিনের ভেতর ঢুকানো হয়েছিল।

৫% সুদে ৩০ লাখ টাকা লোন, কিস্তি শুরু দেড় বছর পর

কফিনটি এখন সংরক্ষাণাগারে থাকলেও একে ইজিপ্ট সেন্টারের ‘হাউজ অফ ডেথ’ গ্যালারিতে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa