Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নতুন করে ৫ লাখ সেনা চায় ইউক্রেন
আন্তর্জাতিক

নতুন করে ৫ লাখ সেনা চায় ইউক্রেন

By Shamim RezaDecember 20, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ দেশের সশস্ত্র বাহিনীতে নতুন করে আরও ৫ লাখ সেনা ভর্তি করার পরিকল্পনা প্রকাশ করেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান। তার এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন রাশিয়া দাবি করেছে—বিগত পৌনে দুই বছরের যুদ্ধে ইউক্রেনের অন্তত ৩ লাখ ৮০ হাজার সেনা হতাহত হয়েছেন।

ইউক্রেন

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার সশস্ত্র বাহিনীর কমান্ডাররা নতুন করে আরও সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ সেনা ভর্তি করতে চান। এ সময় জেলেনস্কি স্বীকার করে নেন যে, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং ব্যয়বহুল।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি জানান, এ বিষয়ে আরও বিস্তারিত জানার প্রয়োজন আছে। এ সময় তিনি ইঙ্গিত দেন যে, এরই মধ্যে রণক্ষেত্রে প্রায় ৫ লাখ ইউক্রেনীয় সেনা যুদ্ধ করছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর মতে, বিগত বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া যুদ্ধে ইউক্রেনের অন্তত ৩ লাখ ৮৩ হাজার সেনা হতাহত হয়েছে। এই সময়ে দেশটি অন্তত ১৪ হাজার ট্যাংক ও বিভিন্ন সাঁজোয়া ও পদাতিক যান হারিয়েছে। একই সময়ে ইউক্রেনের ৫৫৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা বাহিনীর আক্রমণে ইউক্রেন হেলিকপ্টার হারিয়েছে ২৫৯টি। এ ছাড়া সাড়ে ৮ হাজার বিভিন্ন ধরনে গোলন্দাজ ও মাল্টিপল রকেট লঞ্চার ইউনিটও হারিয়েছে ইউক্রেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি, জুনের শুরুতে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে কিয়েভ তার সশস্ত্র বাহিনীতে কর্মরত জনবলের প্রায় অর্ধেকই হারিয়ে ফেলেছে। ব্যয়বহুল এই পাল্টা আক্রমণ রাশিয়ার বিরুদ্ধে কোনো ধরনের ফলপ্রসূ অভিযানে সক্ষম হয়নি। ফলে যে লক্ষ্যে কিয়েভ এই পাল্টা আক্রমণ চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে। ইউক্রেন ও পশ্চিমা সমর কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেছেন।

পেঁয়াজ রপ্তানি নিয়ে বড় সুখবর

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা করেন, মস্কো যেসব লক্ষ্য অর্জনের লক্ষ্যে ইউক্রেন বিশেষ সামরিক অভিযানের চালিয়েছে, সেগুলো এখনই ত্যাগ করছে না। তিনি আরও বলেন, ‘রাশিয়ান সামরিক বাহিনী বর্তমানে সংঘাত কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার জন্য ব্যাপক সুবিধাজনক অবস্থানে রয়েছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa