আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েকে। এরপর নতুন নারী প্রধানমন্ত্রী পেল দেশটি। তিনি হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) দলের এমপি ড. হরিণী অমরাসুরাইয়া।

news

Advertisement

আজ বুধবার শ্রীলংকা মিরর এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এছাড়াও অমরাসুরাইয়া আইন, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয়ের-ও দায়িত্ব পেয়েছেন।

শ্রীলংকার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে মাত্র তিনটি আসন রয়েছে এনপিপির হাতে। দলটির সদস্য নমল করুণারত্নে এক বিবৃতিতে বলেছেন, শ্রীলংকার ইতিহাসে আমাদের সবচেয়ে ছোট মন্ত্রিসভা হবে এবার। ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া হতে পারে।

কলম্বোভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে, অমরাসুরিয়া (অমরসূর্য) শ্রীলংকার ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

ভারতের যে মন্দিরে বুলেট বাইকের পূজা করা হয়, কারণ শুনলে চমকে যাবেন

লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়ে সক্রিয়তার জন্য ব্যাপকভাবে পরিচিত অমরাসুরিয়া। চার বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.