আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ কমিটি গঠন করা হয়।

দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সূত্র জানায়, কমিটির চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলমকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিল ঝুমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


