নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’২০২১ সালে পাঁচটি সিজনের পর আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল। তবে সিরিজটি শেষ হলেও এর জনপ্রিয়তা একটুও কমেনি। বরং চরিত্র ও গল্পের প্রতি দর্শকদের আগ্রহ এখনও তীব্রভাবে বজায় রয়েছে। এরই ধারাবাহিকতায় নির্মাতা অ্যালেক্স পিনা সিরিজটির জনপ্রিয় চরিত্র বার্লিনকে কেন্দ্র করে একটি স্পিন-অফ তৈরি করেন, যা দর্শকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি নেটফ্লিক্স তাদের সামাজিক মাধ্যমে ‘দ্য ওয়ার্ল্ড অফ মানি হাইস্ট কন্টিনিউস’ শিরোনামে একটি টিজার প্রকাশ করেছে। এতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই ফ্র্যাঞ্চাইজি থেকে নতুন কোনো প্রজেক্ট আসছে। তবে এটি নতুন সিজন (সিজন ৬) হবে, নাকি আরেকটি স্পিন-অফ, নাকি সিক্যুয়েল—এ বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেনি নেটফ্লিক্স।
এদিকে আগামী ১৫ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘বার্লিন’-এর দ্বিতীয় সিজন, যার নাম রাখা হয়েছে ‘বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান এরমাইন’। মূলত সিরিজটির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাল ও কালো থিমের একটি বিশেষ পোস্টের মাধ্যমে নতুন করে এই উন্মাদনা ছড়ায়। কারণ, সেখানে মানি হাইস্তের বিখ্যাত ‘বেলা চাও’ গানের রেশ ধরে জানানো হয়েছে, এই বিপ্লব কখনোই শেষ হওয়ার নয়।
শুধু তাই নয়, অনুষ্ঠানে দেখানো টিজারে দেখানো হয়েছে ‘মানি হাইস্ট’-এর বিখ্যাত কিছু ডাকাতি অভিযান, যেমন স্পেনের রয়্যাল মিন্ট এবং ব্যাংক অব স্পেনের দৃশ্য। পাশাপাশি নতুন কিছু মিশনের ইঙ্গিতও দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে গল্পকে আরও বিস্তৃত করতে পারে।
উল্লেখ্য, অ্যালেক্স পিনারের তৈরি ‘মানি হাইস্ট’ একটি স্প্যানিশ ভাষার হাইস্ট থ্রিলার সিরিজ। এতে সার্জিও মারকিনা দ্য প্রফেসর নামে একজন বুদ্ধিমান কিন্তু আনাড়ি লোককে দেখানো হয়েছে, যিনি ডাকাতি করার জন্য আটজন অপরাধীর একটি দলকে ভাড়া করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এটি ‘বার্লিন’ নামক একটি প্রিক্যুয়েল স্পিনঅফকে অনুপ্রাণিত করেছিল, যা বার্লিন নামক এক চরিত্রকে কেন্দ্র করে নির্মিত, তিনি একজন চোর এবং সার্জিও মারকিনা দ্য প্রফেসরের ভাই। এটি ‘মানি হাইস্ট: কোরিয়া– জয়েন্ট ইকোনমিক এরিয়া’ নামক একটি আনুষ্ঠানিক কোরিয়ান রিমেককেও অনত করেছে। রিমেকও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


