Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় হিংসা-বি*দ্বে*ষ বন্ধে বিল পাশ, নামাজ আদায়ে নেই বাধা
আন্তর্জাতিক

নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় হিংসা-বি*দ্বে*ষ বন্ধে বিল পাশ, নামাজ আদায়ে নেই বাধা

By Saiful IslamNovember 22, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় হিংসা-বিদ্বেষ বন্ধের লক্ষ্যে একটি বিল পাশ করা হয়েছে। এই বিল পাশ করার ফলে এখন থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ধর্মীয় অবয়বে অবাধে শিক্ষা লাভের সুযোগ পাবে। পাশাপাশি স্কুলে নামাজ আদায়ে বাধাগ্রস্ত হবে না।

নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় হিংসা-বি*দ্বে*ষ বন্ধে বিল পাশ, নামাজ আদায়ে নেই বাধা

Advertisement

গত বুধবার অঙ্গরাজ্যটির কাউন্সিলে এ প্রস্তাব পাশ হয়। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এখন থেকে অবাধে ধর্ম পালনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত তীব্র আকার ধারণ করার পর নিউইয়র্কের পাবলিক স্কুলগুলোতে ধর্মবিদ্বেষী হামলা, গালিগালাজের খবর আসতে থাকে। শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধেও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আসছিল।

এমন পরিস্থিতিতে বাংলাদেশি নেতৃত্বাধীন অলাভজনক সংগঠন ‘স্যাফেস্ট’সহ ৩৪টি সংগঠন সরব হয়ে উঠে। এর মধ্যেই নিউইয়র্কের সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফের উত্থাপিত এ প্রস্তাবটি পাশে অধিবেশনে উপস্থিত ৪৮ কাউন্সিলম্যানের সবাই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

ফলে এখন ধর্মীয় কারণে কেউ কারো সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। দুপুরে পরিবেশিত হবে ধর্মীয় রীতি অনুযায়ী খাবার; তাতে হালাল-হারাম নিয়ে শঙ্কা তৈরির সুযোগ নেই।

শাহানা বলেন, সিটি কাউন্সিলে বিদ্বেষমূলক হামলা বন্ধ সম্পর্কিত টাস্কফোর্সের কো-চেয়ার হিসেবে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতি সকল সহকর্মীর অকুণ্ঠ সমর্থন পেলাম।

এই রেজ্যুলেশনের মাধ্যমে শিক্ষা বিভাগ-সংশ্লিষ্ট সকল ধর্মভিত্তিক সংগঠনের পরামর্শ অনুযায়ী সর্বজনীন কারিকুলাম তৈরি করতে পারবে এবং তা শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ধর্মীয় কারণে কেউ আর বিদ্বেষী আচরণের শিকার হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘কাঙ্ক্ষিত ভবিষ্যৎ রচনার ক্ষেত্রে আন্তঃধর্মীয় সম্প্রীতির বিকল্প নেই। বিশেষ করে বহুজাতিক এ সমাজে সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষেরা ভীতিহীনভাবে স্বাভাবিক জীবন-যাপনে সক্ষম হলেই যুক্তরাষ্ট্রের বৈচিত্রময় জীবনধারা গোটাবিশ্বকে আরো আকৃষ্ট করবে।’

আন্দোলনকারী সংগঠন ‘স্যাফেস্ট’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা এ উদ্দিন বলেন, ‘এর আগে আমাদের চেষ্টায় নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে ঈদের দুদিন ছুটি এবং হালাল খাদ্য পরিবেশনের বিধি হয়েছে। এখন শিক্ষার্থীরা নিজ নিজ ধর্মীয় অবয়বে অবাধে শিক্ষা লাভের সুযোগ পাবে। স্কুলে তারা নামাজ আদায়েও বাধাগ্রস্ত হবে না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa