Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নিজের বানানো গাড়িতে কলেজে যান রিশান
বিভাগীয় সংবাদ রাজশাহী

নিজের বানানো গাড়িতে কলেজে যান রিশান

By Shamim RezaMay 8, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বগুড়ার সোনাতলায় কলেজছাত্র আব্দুর রহমান রিশান তৈরি করেছেন প্রাইভেট কার। সেই গাড়ি নিয়ে তিনি নিয়মিত কলেজে যাতায়াত করেন। কলেজছাত্র রিশানের গাড়ি তৈরি ও গাড়িতে চড়ে যাতায়াতের ঘটনায় এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে। প্রতিদিন রিশান ও তার তৈরি কার গাড়ি দেখতে ভিড় করছে উৎসুক জনতা।

নিজের বানানো গাড়ি

Advertisement

জানা যায়, প্রতিভাবান যুবক রিশানের জন্ম বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া গ্রামে। তার বাবার নাম ইউনুছ আলী ও মার নাম ফরিদা বেগম। সৈয়দ আহম্মদ কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুর রহমান রিশান দীর্ঘ ১৮ মাস অবিরাম চেষ্টা চালিয়ে তৈরি করেছে ওই গাড়িটি।

কার গাড়িটি তৈরি করতে রিশানের ব্যয় হয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা। করোনা অতিমারিতে কলেজ বন্ধ থাকায় দীর্ঘ ১৮ মাস সময়কে কাজে লাগিয়ে প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের ১০০ সিসি বিশিষ্ট ইঞ্জিনের ২ সিটের গাড়িটি তৈরি করেছেন রিশান। নিজের গচ্ছিত টাকাসহ আত্মীয়-স্বজনদের কাছ থেকে নেয়া অর্থে গাড়িটি তৈরি করেছেন। পেট্রোল চালিত এ গাড়িটি ঘন্টায় ৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।

আব্দুর রহমান রিশানের পিতা ইউনুছ আলী জানান, তার একমাত্র ছেলে রিশান। সে তার নিজস্ব উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে কার গাড়িটি তৈরি করেছে। ছেলের এ ধরনের কাজে তিনি খুব খুশি।
বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম জানান, লোকমুখে শুনে বিষয়টি তিনিও দেখেছেন। গাড়িটির বডি তৈরীর বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না তার। তারপরও সে বিভিন্ন উপায়ে গাড়িটি তৈরি করে নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছেন। বিষয়টি আনন্দের। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন রিশানের গাড়ির বিষয়ে বলেন, রিশানের এমন উদ্ভাবনী দক্ষতায় আমরা গর্বিত। প্রায় এক বছর আগে রিশানের এই প্রচেষ্টা স্বচক্ষে দেখে এসেছেন। রিশানের এ ধরনের প্রচেষ্টা আরও অগ্রগামী করতে বিশেষ করে সরকারি যথাযথ দপ্তরকে জানিয়ে সহযোগিতা দেয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবো।

এ ধরনের উদ্ভাবনী কাজে আরও বেশি করে মনোনিবেশ করার আশাবাদ ব্যক্ত করে রিশান বলেন, সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে আমি আরও ভাল কিছু তৈরি করতে পারবো।

ভারতের অফিসে দৈনিক ঘুমের জন্য ৩০ মিনিট বরাদ্দ!

এই উদ্ভাবনী কাজটি করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বিশেষ করে টাকার যোগান ছিল কষ্টসাধ্য। তারপরও বিভিন্নজনের কাছে থেকে সহযোগিতা নিয়ে কারটি তৈরি করা হয়েছে। এখন এই কারটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। সবায় জানতে চায় কি করে কারটি তৈরি করা হয়েছে। না না প্রশ্ন থাকে উৎসুক জনতার। কেউ কেউ আবার কারে উঠে দেখতে চায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

July 7, 2026
Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

July 7, 2026
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026

Latest News

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa