Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নিজের ভাড়া করা খু.নির হাতেই খু.ন হন বাচ্চু ও তার স্ত্রী-সন্তান
ঢাকা বিভাগীয় সংবাদ

নিজের ভাড়া করা খু.নির হাতেই খু.ন হন বাচ্চু ও তার স্ত্রী-সন্তান

By Shamim RezaOctober 29, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলেকে হত্যার পরিকল্পনা করেন মা স্বপ্না বেগম (২৮)। পরিকল্পনার বিষয়ে জানতে পেরে স্বপ্নাসহ পরিকল্পনায় জড়িত বাবাকেও হত্যা করে আত্মহত্যার গল্প সাজান ছেলে হিমেল। সঙ্গে হত্যা করেন ৪ বছরের ছোট বোন জান্নাতুলকে।

Himel Tarek

Advertisement

সম্প্রতি আশুলিয়ার এমন একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআই’র ঢাকা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।

গত ৪ অক্টোবর ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বারুয়াখালী এলাকা থেকে তরিকুল ইসলাম তারেক ওরফে হৃদয় (২৮) ও গত ২৪ অক্টোবর আশুলিয়ার জিরাবো এলাকা থেকে অপর আসামি তানভীর হাসান হিমেলকে (২২) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তানভীর হাসান হিমেল নিহত বাচ্চু মিয়ার প্রথম স্ত্রীর ছেলে। আর তরিকুল ইসলাম তারেককে আসামি হিমেলকে হত্যার জন্য ভাড়া করেছিলেন তার বাবা নিহত মিজানুর রহমান বাচ্চু।

পিবিআই জানায়, আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকার চার তলা ভবনের চতুর্থ তলায় নিজেদের ফ্ল্যাটে থাকতেন মিজানুর রহমান বাচ্চু (৫৩), তার চতুর্থ স্ত্রী স্বপ্না বেগম (২৮) ও মেয়ে জান্নাতুল (৪) ও প্রথম স্ত্রীর সন্তান তানভীর হাসান হিমেল।

প্রথম স্ত্রীর সন্তান হিমেলের সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন স্বপ্না বেগম। হিমেলকে হত্যার পরিকল্পনা করেন স্বামী-স্ত্রী মিলে। পরিকল্পনামতো ছেলে হিমেলকে হত্যার জন্য তরিকুল ইসলাম তারেক ওরফে হৃদয়কে ভাড়া করেন বাবা মিজানুর রহমান বাচ্চু। পরে নিজের ফ্ল্যাটের সঙ্গে সংযুক্ত একটি কক্ষে থাকতে দেন এবং নিজেদের সঙ্গেই খাবারের ব্যবস্থা করেন।

পিবিআই আরও জানায়, ঘটনার ১০/১২ দিন আগে ছেলে হিমেলকে হত্যার পরিকল্পনার ব্যাপারে আলোচনা করেন বাচ্চু। এ সময় বিদ্যুৎ বিল পরিশোধ করে বাসায় ফিরলে তাদের পরিকল্পনার বিষয়ে জানতে পারেন হিমেল। নিজেকে হত্যার পরিকল্পনার কথা জানতে পেরে পরে তরিকুলের কাছে বিষয়টি জানতে চাইলে সমস্ত কথা স্বীকার করেন তরিকুল। পরে হিমেলের কাছে কান্নাকাটি করে তরিকুল ক্ষমা চান। এরপর হিমেল নিজেই তরিকুলকে নিয়ে বাবা ও সৎ মাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর বাবা ও সৎ মা এবং ৪ বছরের সৎ বোনকে হত্যা করে কক্ষ থেকে স্বর্ণালংকার লুট করে আত্মহত্যার নাটক সাজান তারা।

ঘটনার পর স্বপ্না বেগমের বোন মোছা. লাবন্য আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে মামলাটির তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ঘটনার রহস্য উদঘাটন করে হিমেল ও তারেককে গ্রেপ্তার করা হয়।

যেভাবে বাবা, সৎ মা ও বোনকে হত্যা করেন হিমেল
গত ১২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে স্বপ্না বেগম মেয়ে জান্নাতুলকে নিয়ে স্কুলে চলে যান। এ সময় মিজানুর রহমান বাচ্চু তার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে আসামি তরিকুল ইসলাম তারেক ওরফে হৃদয় ও তানভীর হাসান হিমেল বাচ্চুর শয়নকক্ষে প্রবেশ করেন। হিমেল তার হাতে থাকা হাতুড়ি দিয়ে বাচ্চুর মাথায় পরপর দুটি আঘাত করেন এবং আসামি তারেক ভিকটিম বাচ্চুর পা চেপে ধরে রাখেন। পরে আসামি তারেক বালিশ চাপা দিয়ে বাচ্চুর মৃত্যু নিশ্চিত করে লাশ খাটের উপরে কাথা দিয়ে ঢেকে রাখেন।

এরপর তারা স্বপ্না বেগম এবং জান্নাতুলের জন্য অপেক্ষা করতে থাকেন। সকাল ১০টা ১০ মিনিটে স্বপ্না বেগম মেয়ে জান্নাতুলকে নিয়ে বাসায় এসে কলিং বেল চাপ দিলে হিমেল ভেতর থেকে দরজা খুলে দেন। ভিকটিম স্বপ্না বেগম শয়নকক্ষে প্রবেশ করে বাচ্চুকে ডাক দেন। তখন আসামি তারেক পেছন থেকে স্বপ্না বেগমের গলা চেপে ধরে বিছানার ওপরে ফেলে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেন। এ সময় জান্নাতুল চিৎকার করে উঠলে হিমেল তাকে মেঝেতে ফেলে মুখ চেপে ধরেন এবং পাশে থাকা খেলনা পুতুল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

পরে আলমারিতে থাকা স্বর্ণালংকার লুট করে পূর্বপরিকল্পনার অংশ হিসেবে রুমের ভেতরে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে কাঁচি দিয়ে ইস্পাত শিটের দরজা ছিদ্র করে বাইরে থেকে দরজার ভেতরের হ্যাজভোল্ট লাগিয়ে দেন হিমেল ও তারেক। কিছুক্ষণ পরে আগুনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে তারা আগুন আগুন বলে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে এবং আগুনের ধোঁয়া দেখে বাসার অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজন তাদের সহায়তায় রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নেভান এবং মিজানুর রহমান বাচ্চু, স্বপ্না বেগম ও জান্নাতুলের মরদেহ উদ্ধার করেন। হত্যার পরে আসামিরা এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেন।

পুরুষের যে গুন নারীকে সবচেয়ে বেশি আর্কষণ করে

পিবিআই পুলিশ সুপার কুদরত-ই-খুদা জানান, মামলাটির তদন্ত শেষে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি, পুতুল ও কাঁচি উদ্ধার করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

July 16, 2026
Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

July 16, 2026
নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

July 15, 2026

Latest News

মাদ্রাসাছাত্রী

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa