কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপির চার নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের পৃথক চিঠিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।
রবিবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে আছেন, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মুন্সী ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে রাসেল ইসলাম। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠানকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির দলীয় পদে সক্রিয় থেকে নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অন্য প্রার্থীর পক্ষে তারা কাজ করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


