স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে ‘মব ভায়োলেন্স’ বলে কোনো বিষয় নেই এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে অশোভন আচরণে জড়ায়, তবে তা সমাজে প্রকাশ পেলে ওই প্রার্থী স্বাভাবিকভাবেই জনগণের কাছে কোনঠাসা হয়ে পড়বে। তারপরও কেউ সীমা অতিক্রম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রস্তুতি অত্যন্ত ভালো রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এসব অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার অব্যাহত রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


