আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকায় পৌঁছেছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার প্রাক্তন রাষ্ট্রপতি নানা আকুফো-আদো।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজেই এক ফেসবুক পোস্টে ঢাকায় আগমনের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এক বার্তায় তিনি বলেন, “গণতন্ত্র কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি, যা এর সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক আন্তর্জাতিক মূল্যবোধের অংশ। এই নীতিমালা অনুযায়ী জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে সক্ষম হবে এবং নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য এই মূল্যবোধকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এর আগে ৪ ফেব্রুয়ারি কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে এসে কার্যক্রম শুরু করে। দলটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন প্রক্রিয়া, গণভোট প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করবে।
তাদের পরিকল্পনা অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


