বিধানসভা নির্বাচনে কার্যত ভরাডুবির মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফলাফলে বিজেপির কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে দলটি। এমনকি দলের শীর্ষ নেতা মমতা ব্যানার্জিও নিজের আসনে পরাজিত হয়েছেন তাঁরই একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী শুভেন্দু অধিকারীর কাছে। ফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে।

মমতা

Advertisement

আগামী ৯ মে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সকাল ১০টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তবে নির্বাচনে পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন মমতা ব্যানার্জি। বুধবার (৬ মে) কালীঘাটে দলের বিধায়কদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অবস্থান জানান।

তিনি বলেন, তিনি পদত্যাগ করবেন না, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হোক। তাঁর দাবি, সেই পরিস্থিতি ঘটলে তা দেশের ইতিহাসে একটি “কালো দিন” হিসেবে থাকবে।

এদিকে, বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের সময় রাজ্যের বিভিন্ন তৃণমূল কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দেন মমতা ব্যানার্জি। নিজেই এ তথ্য জানান তিনি।
মমতা ব্যানার্জি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাতদুষ্ট ছিল এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রভাব নির্বাচনে পড়েছে। তিনি বলেন, জনগণের রায় নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই এবং তিনি নৈতিকভাবে নিজেদের বিজয়ী মনে করেন।

নির্বাচন নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানান। পাশাপাশি ভবিষ্যতে আইনজীবী হিসেবে আবার আদালতে প্র্যাকটিসে ফেরার ইঙ্গিত দেন তিনি। তাঁর সঙ্গে আরও কয়েকজন নেতা মিলে বিভিন্ন মামলা পরিচালনা করবেন বলেও উল্লেখ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.