আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (১২ ফেব্রুয়ারি) উপলক্ষে নাগরিকদের সুবিধার্থে অন্তর্বর্তী সরকার চালু করেছে ‘নির্বাচন বন্ধু হটলাইন’।

সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়েছে, ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকা সম্পর্কিত জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে নাগরিকরা ৩৩৩ নম্বরে কল করতে পারবেন।
এদিকে ভোটের আগে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। হটলাইনটি এই সময় ভোটারদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


