Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ নিক্সনের বিরুদ্ধে ২৮ শিক্ষক-কর্মচারীর বেতন স্থগিত করে দেওয়ার অভিযোগ
ঢাকা বিভাগীয় সংবাদ

নিক্সনের বিরুদ্ধে ২৮ শিক্ষক-কর্মচারীর বেতন স্থগিত করে দেওয়ার অভিযোগ

By Saiful Islamসেপ্টেম্বর 6, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপি আমলে প্রতিষ্ঠিত হওয়া এবং নিজ নির্দেশনা না মানার কারণে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতে দ্বীন মডেল কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষসহ ২৮ জন শিক্ষক-কর্মচারীর বেতন স্থগিত করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ও ফরিদপুর-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে।

Nixon

Advertisement

২০২১ সালের ৮ অক্টোবর তৎকালীন শিক্ষামন্ত্রী বরাবর একটি ডিও লেটার পাঠিয়ে ওই শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের কার্যক্রম শুরু করেন নিক্সন।

পরে তার এই অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের অক্টোবর মাস থেকে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা স্থগিত করে দেয় সরকার।

সাবেক সংসদ সদস্য নিক্সনের এই অবৈধ পদক্ষেপের কারণে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে কয়েক বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের এই ২৮ জন শিক্ষক-কর্মচারী। কিন্তু যখনই তারা নিজেদের অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করেছেন, তখনই তাদেরকে ‘জামাতি-জঙ্গী’ ট্যাগ দিয়ে হুমকি দিয়েছেন ত্রাসের রাজ্য কায়েম করা নিক্সন।

কিন্তু হাসিনা সরকারের পতন ও তার দেশত্যাগের পর পরিবর্তিত পরিস্থিতির পর মুখ খুলেছেন নির্যাতিত ওই শিক্ষকরা। এরই পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর পুনরায় বেতন-ভাতা চালুর আবেদন জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর দরখাস্ত দিয়েছেন তারা। এতে নিক্সনের পদক্ষেপকে মাদরাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃধা ‘অবৈধ’ দাবি করে তা বাতিল করার আবেদন জানিয়েছেন।

এ প্রসঙ্গে অধ্যক্ষ আবু ইউসুফ মৃধা বলেছেন, নিক্সন চৌধুরীর অনৈতিক রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশ অমান্য করায় তিনি আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে বেতন-ভাতা বন্ধের সুপারিশ করেন এবং সরকার তা আমলে নিয়ে আমাদের বেতন-ভাতা স্থগিত করে দেয়।

এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন জানান, মাদরাসাটি শিক্ষা মন্ত্রাণালয়ের আইন ও বিধি মেনে পরিচালিত হয়ে আসছে। এখানকার ২৮ জন শিক্ষকের বেতন স্থগিত রয়েছে। বিষয়টি মন্ত্রাণালয়ে তদন্তাধীন রয়েছে, তদন্ত হলে প্রকৃত বিষয়টি জানা যাবে।

মাদরাসার সভাপতি মো. আসাদউজ্জামান বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত নিক্সন চৌধুরী ডিও লেটার দিয়ে তাদের বেতন স্থগিত করেছেন। প্রতিষ্ঠানটি একাধিকবার জেলার শ্রেষ্ঠ মাদরাসা নির্বাচিত হয়েছে এবং আবু ইউসুফ মৃধাও কয়েকবার জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

জুন 16, 2026
সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

জুন 16, 2026
মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

জুন 16, 2026
Latest News
মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রেফতার

কামরাঙ্গীরচরে হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, রক্তমাখা চাকু উদ্ধার

ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

ওসি

উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

Doulatpur

দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa