Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশের সঙ্গে কোনো ঝগড়া নেই : মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে কোনো ঝগড়া নেই : মমতা বন্দ্যোপাধ্যায়

By iNews DeskOctober 22, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জলসীমায় বারবার ভারতের ট্রলার ঢুকে যাওয়া নিয়ে মুখ খুললেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বাংলাদেশ নিয়ে মন্তব্য করার পাশাপাশি রাজ্যের সব মৎস্যজীবীকে সতর্ক করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

mamata

Advertisement

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বারবার মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, দেখুন এখন পরিস্থিতি যা, যতক্ষণ না পর্যন্ত আমাদের বন্ধুত্ব ভালো হচ্ছে, কারণ এটা দুটো দেশের ব্যাপার, আমাদের সঙ্গে বাংলাদেশের কোনো ঝগড়া নেই। আমরা তো ভালোবাসি ওদের।’

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ২০ অক্টোবর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করায় দুটি ট্রলারসহ ৩০ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা বর্তমানে বাংলাদেশের সংশোধনাগারে রয়েছেন৷ তাদের ফিরিয়ে আনতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে৷ গত ১২ অক্টোবর এফবি অভিজিৎ ও এফবি নারায়ণ নামের দুটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। মাছ ধরতে ধরতে ভুল করে ভারতীয় জলসীমা পেরিয়ে বাংলাদেশের জলসীমার মধ্যে ঢুকে পড়ে ট্রলার দুটি।

বিষয়টি বাংলাদেশের নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর নজরে আসে৷

এই ধরনের ঘটনার প্রসঙ্গে মমতা বললেন, ‘আমাদের দুটি ট্রলার আপনারা জানেন বাংলাদেশের জলে গিয়ে আটকে গেছে। আমরা দেখলাম, দুটি ট্রলার গিয়েছিল, তাদের আটক করে রেখেছে বাংলাদেশ। পথ হারিয়ে ফেলেছে, নাকি ভুল করে গিয়েছে, বলতে পারব না। আমরা আইনত রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা করার করছি।

এখন তো অন্য কোনো উপায় নেই। ওই দুটি ট্রলার আটকের পরও আবার তিনটি ট্রলার গেছে। আমরা বারবার মৎস্যজীবীদের সতর্ক করেছি।’
নিজের রাজ্যের মৎস্যজীবীদের উদ্দেশে মমতা বলেন, ‘দেখুন, এখন পরিস্থিতি যা, যতক্ষণ পর্যন্ত আমাদের বন্ধুত্ব ভালো হচ্ছে, কারণ এটা দুটো দেশের ব্যাপার, আমাদের সঙ্গে বাংলাদেশের কোনো ঝগড়া নেই। আমরা তো ভালোবাসি ওদের। ৪৮ জনকে আবার জেলে নিয়ে গেছে। তাদেরও সাহায্য করছি, যতটা পারছি। বাংলাদেশের জেলে আছে, বেঁচে আছে।’

তিনি আরো বলেন, ‘তিন দিন আগে বাংলাদেশের একটি ট্রলার এখানে ডুবে যায় ভারতীয় জলে। আমাদের কোস্টাল গার্ড তাদের কিন্তু চারজনকে উদ্ধার করেছে। তাদের কিন্তু আমরা আটকাইনি, ছেড়ে দিয়েছি। বাংলাদেশ আমাদের বন্ধু দেশ। আমরা একই ভাষায় কথা বলি। একই পোশাক পরি, আশা করি দুই দেশের সম্পর্ক ভালো হয়ে যাবে। রাজনীতিতে কখনো কখনো চেহারা বদলায়, কিন্তু সীমান্তবর্তী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো ভাব থাকে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa