নোয়াখালীর সূবর্ণচর উপজেলার একটি মাদরাসায় ঝাড়ফুঁকের নামে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মুফতি আবুল খায়ের (৩৫) নামে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে শুক্রবার (৮ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৭ মে) বিকেলে জেলা শহরের মাইজদী ইসলামিয়া রোড থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুফতি আবুল খায়ের সূবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন। ভুক্তভোগী ১৩ বছর বয়সী ছাত্রী ওই মাদরাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী।
র্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মাইজদীর একটি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয় এবং পরে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী ছাত্রীর মা মেয়ের সমস্যার কথা জানিয়ে ঝাড়ফুঁকের জন্য প্রধান শিক্ষকের কাছে যান। এ সময় তাকে সরিষার তেল আনতে বাইরে পাঠানো হয়। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ছাত্রীকে নিজের কক্ষে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। পরে বিষয়টি ভুক্তভোগী তার মাকে জানায়।
এ ঘটনা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


