নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক মুদি দোকান থেকে প্রায় ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক মুদি দোকানদারকে আটক করা হয়েছে।

ডিজেল

Advertisement

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

পুলিশ জানায়, উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন (৪৬) নামের ওই মুদি দোকানদারকে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের আজিমনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়াই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন। এতে চলমান জ্বালানি সংকটে স্থানীয় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে থানারহাট পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে দোকান থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করে।

ওসি মো. কবির হোসেন জানান, জব্দ করা ডিজেল থানারহাট পুলিশ ফাঁড়িতে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.