নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী (৩৫) এবং তাদের ছেলে রাহুল ঘোষ (৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে পুকুরে বসানো সেচ মোটরের বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত রাহুল ঘোষ জড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করতে গিয়ে মা অঞ্জনা রানীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে দুজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



