জুমবাংলা ডেস্ক : চিকিৎসা ও শরীরতত্ত্ব, পদার্থবিদ্যা এবং রসায়নে ২০২৪ সালের নোবেল পুরস্কার উদযাপনে দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে গতকাল ৩০ নভেম্বর নগরীর জিয়া স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয় নোবেল বিজ্ঞান বক্তৃতা। চট্টগ্রামে চর্তুথবারের মত আয়োজিত এ আয়োজনে পৃষ্টপোষকতায় ছিলেন এসপেরিয়া লিমিটেড। সহযোগিতায় জে আর মেটাল। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. মো. মাহবুব হাসান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানী মো. মুরশেদ হাসান সরকার।

news

Advertisement

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদার বলেন, এবার যারা পদার্থ বিদ্যায় নোবেল পেয়েছে তারা পদার্থ বিদ্যা ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের ভিত্তি তৈরি করে দিয়েছেন। এর মাধ্যমে নিউরাল নেটওয়ার্ক তৈরি করেন, যা মানুষের মস্তিষ্কের মতোই তথ্য সংরক্ষণ করে এবং সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে কোনকিছু পুনরুদ্ধার এবং সিদ্ধান্ত নিতে শেখে। সাম্প্রতি এ প্রযুক্তির ব্যবহার করে ব্ল্যাকহোলের ছবিটা পেয়েছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. মো. মাহবুব হাসান বলেন, প্রোটিন ডিজাইন ও প্রেটিনের জটিল গঠন ব্যাখ্যার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার একটি মডেল তৈরি করে এবারে রসায়নে নোবেল পেয়েছেন। এ প্রযুক্তি গবেষণায় যুগান্তরকারী পরির্বতন এনেছে। গবেষণা চিন্তার স্বাধীনতা এনে দিয়েছে। আগে কোন প্রাণীর জিন সংগ্রহ করে সেটি অন্য জায়গায় প্রয়োগ করে দেখা হত। গবেষনার সীমাবদ্ধতা ছিল। এখন সেটির দরকার নেই এ প্রযুক্তি ব্যবহার করে কি তৈরি করব সে অনুযায়ী প্রোটিন ডিজাইন করে নতুন জিন তৈরি করতে পারছি। এ প্রযুক্তির সহায়তায় আগামী ১০ বছরের মধ্যে পরিবেশ বিধ্বংসী পলিথিন ধ্বংসের জৈব প্রভাবক তৈরি সম্ভব।

news

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞানী মো. মুরশেদ হাসান সরকার বলেন, দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুনের গুরুত্বপূর্ণ আবিষ্কার, জিন নিয়ন্ত্রণের একটি নতুন মাত্রা উন্মোচিত হয়েছে। যেখানে নিউক্লিয়াসে প্রোটিনগুলি আরএনএ ট্রান্সক্রিপশন এবং স্পøাইসিং নিয়ন্ত্রণ করে, মাইক্রোআরএনএ সাইটোপ্লাজমে এমআরএনএ অনুবাদ এবং পরিপূর্ণতা নিয়ন্ত্রণ করে। এই পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণ জীববিক বিকাশ এবং প্রাপ্তবয়স্ক কোষের ধরনগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বহু কোষী জীবনের জন্য অপরিহার্য।

নোবেল বিজ্ঞান বক্তৃতার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপেরিয়া হেলথ কেয়ারের চেয়ারম্যান গোলাম বাকী মাসুদ। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপত্বিতে দৃষ্টি চট্টগ্রামের সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জে আর মেটাল এর প্রোপাইটার জুয়েল আহমেদ, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, দৃষ্টির সহ সভাপতি মুজিবুর রহমান মনি, যুগ্ম সম্পাদক কাজী আরফাত, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও দপ্তর সম্পাদক তানভির আল জাবের।

হার্ট অ্যাটাকের পূর্বে ৩টি লক্ষণ, এখনই সতর্ক হন

অনুষ্ঠানের সহ আয়োজক হিসেবে ছিলেন ডিজিজ বয়োালজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি, নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনেজিস্ট বাংলাদেশ, ইউএসটিসি ফার্মা সায়েন্স ক্লাব, চুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.