Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক নোবেল পদক দিয়ে উপহার পেলেও ট্রাম্পের মন পেলেন না মাচাদো!
আন্তর্জাতিক

নোবেল পদক দিয়ে উপহার পেলেও ট্রাম্পের মন পেলেন না মাচাদো!

By Shamim Rezaজানুয়ারি 16, 20263 Mins Read

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে এমন একটি উপহার নিয়ে প্রবেশ করেছিলেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা– নোবেল শান্তি পুরস্কার। কিন্তু এর বিপরীতে কী পেয়েছেন মাচাদো?

অলাইকুম আসসালাম

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কট্টর সমালোচক মাচাদো গণতন্ত্র জোরদারের ক্যাম্পেইনের জন্য গত বছর এই পুরস্কার পান। এবার তিনি সেই পদকটি রেখে গেছেন হোয়াইট হাউসে, এই আশায় যে প্রতীকী এই উপহার তাকে আরও মূল্যবান কিছু এনে দিতে পারে; হয়তো মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলার নেতৃত্বের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন।

তবে মাচদো যদি ভেবে থাকেন যে এই উপহার ট্রাম্পকে তার প্রতি আরও স্পষ্ট সমর্থন দিতে প্রভাবিত করবে, তাহলে আপাতত তাকে অপেক্ষায় থাকতে হতে পারে বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে।

জানা গেছে, হোয়াইট হাউস ছাড়ার সময় মাচাদোকে ট্রাম্প-ব্র্যান্ডের একটি উপহারের ব্যাগ হাতে ছবি তুলতে দেখা যায়। যদিও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খুব একটা স্পষ্টতা পাওয়া যায়নি।

মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলার নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা দু’জনের একজন হলেন মাচাদো। ট্রাম্প দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছেন। যদিও শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত তিনি।

হোয়াইট হাউসের প্রকাশ করা একটি ছবিতে দেখা যায়, ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছেন মাচাদো। ট্রাম্পের হাতে একটি বড় সোনালি ফ্রেমে বাঁধানো ফলক, যার ভেতরে আছে নোবেল পদকটি এবং একটি উৎসর্গবার্তা। যাতে লেখা, ‘ভেনেজুয়েলার মুক্তি নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগত ও দৃঢ় পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ ভেনেজুয়েলার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উপহার।’

পরে ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমার কাজের জন্য মারিয়া আমাকে তার নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন। এটি পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন।

যদিও এর পরপরই অসলো-ভিত্তিক নোবেল পিস সেন্টার জানিয়ে দেয়, এই পদক শেয়ার বা হস্তান্তর করা যায় না। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে নোবেল কমিটি জানায়, একটি পদকের মালিক পরিবর্তন হতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর মর্যাদা কখনোই হস্তান্তরযোগ্য নয়।

এদিকে মাচাদো ট্রাম্পের সঙ্গে বৈঠককে ইতিবাচকভাবে তুলে ধরে একে ‘ঐতিহাসিক’ ও ‘অসাধারণ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় প্রতিষ্ঠান পুনর্গঠন, মানবাধিকার ও বাকস্বাধীনতা রক্ষা এবং একটি নতুন ও প্রকৃত নির্বাচনী প্রক্রিয়া চালুর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে, যা প্রবাসী ভেনেজুয়েলানদের দেশে ফিরতে উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, ভেনেজুয়েলার ইতোমধ্যেই একজন ‘প্রেসিডেন্ট-ইলেক্ট’ আছেন। তিনি হলেন এডমুন্ডো গঞ্জালেজ। বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র যাকে স্বীকৃতি দিয়েছিল।

প্রসঙ্গত, সাধারণ নির্বাচন শেষ হওয়ার পর এবং শপথ গ্রহণের আগে বিজয়ী প্রার্থীকে ‘প্রেসিডেন্ট-ইলেক্ট’ বলা হয়।

সিএনএন বলছে, ভেনেজুয়েলার ‘সরকার-নিয়ন্ত্রিত’ নির্বাচন কর্তৃপক্ষ ওই নির্বাচনে মাদুরোকেই বিজয়ী ঘোষণা করেছিল, যার ফলে তিনি ক্ষমতায় টিকে থাকতে সক্ষম হন। সে সময় বিরোধী নেতারা, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কারচুপির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তবে মাদুরোর গ্রেফতারের ঘটনার পর ওয়াশিংটনের আগের সমর্থন সত্ত্বেও মাচাদো বা গঞ্জালেজের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেননি ট্রাম্প, বরং তিনি ডেলসি রদ্রিগেজকে সমর্থন দেন–যা মাদুরোবিরোধী অনেককেই বিস্মিত করেছে।

মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে, মাচাদোর আশাবাদী বক্তব্য সত্ত্বেও, একটি ছবির সুযোগ এবং ট্রাম্পের স্বাক্ষর করা সরকারি উপহারের ব্যাগ ছাড়া মাচাদো আদৌ কী অর্জন করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

মাচাদো সম্পর্কে ট্রাম্পের মূল্যায়নে কোনো পরিবর্তন আসেনি বলে বৃহস্পতিবার বৈঠক শুরুর সময় জানান হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। বলেন, ‘প্রেসিডেন্ট এই বৈঠকের অপেক্ষায় ছিলেন এবং তিনি আশা করেছিলেন এটি মাচাদোর সঙ্গে একটি ভালো ও ইতিবাচক আলোচনা হবে। তিনি ভেনেজুয়েলার বহু মানুষের জন্য সত্যিই একজন সাহসী কণ্ঠস্বর।’

বিপিএল স্থগিত, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

তবে একইসঙ্গে লেভিট জানান, ভেনেজুয়েলার নেতৃত্ব দেয়ার জন্য মাচাদোর প্রয়োজনীয় সমর্থন নেই–আগের এমন অবস্থানেই অটল রয়েছেন ট্রাম্প।

সূত্র: সিএনএন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

জুন 10, 2026
চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জুন 10, 2026
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
Latest News
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa