Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মহানবী (সা.)-কে কটূক্তি: ভয়ে দিল্লি ছাড়ল নবীন জিন্দালের পরিবার
আন্তর্জাতিক

মহানবী (সা.)-কে কটূক্তি: ভয়ে দিল্লি ছাড়ল নবীন জিন্দালের পরিবার

By Sibbir OsmanJune 12, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দল থেকে বহিষ্কৃত ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা নবীন কুমার জিন্দালের পরিবার দেশটির রাজধানী দিল্লি ছেড়ে চলে গেছে। মূলত বিতর্কিত মন্তব্যের জেরে খুনের হুমকি পাওয়ার কারণে আতঙ্কে দিল্লি ছেড়েছেন তারা।

অবশ্য পরিবার অজ্ঞাত স্থানে চলে গেলেও নবীন কুমার দিল্লিতেই অবস্থান করছেন। শনিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।

এছাড়া মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে বিজেপির জ্যেষ্ঠ নেতা নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে মহরাষ্ট্রের পুনেতে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত এই নেতা বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান ছিলেন এবং মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতজুড়ে শুরু হয়েছে অশান্তি। নুপুর শর্মার ওই মন্তব্যকে সমর্থন করে টুইট করে বিতর্কে জড়িয়েছিলেন নবীন জিন্দাল। আর তাই নুপুরের মতোই তাকেও দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বিজেপি।

এই পরিস্থিতিতে নবীন কুমার জিন্দালের অভিযোগ, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই তাকে অনুসরণ করছে কিছু মানুষ। আর এ কারণেই আতঙ্কে দিল্লি ছেড়ে চলে গেছে তার পরিবার।

অভিযোগ রয়েছে, সোশ্যাল মিডিয়ায় লাগাতার হুমকি দেওয়া হচ্ছে নবীন জিন্দালকে। বিজেপির দিল্লি শাখার সাবেক এই গণমাধ্যম প্রধান জানিয়েছেন, ‘আমি এখনও দিল্লিতেই অবস্থান করছি। যদিও আতঙ্কিত হয়ে আমার পরিবার ইতোমধ্যেই শহর ছেড়ে চলে গেছে।’
নবীন জিন্দাল

Advertisement

নবীন জিন্দালের দাবি, গত কয়েক দিন তিনি যেখানেই গেছেন, বুঝতে পেরেছেন বেশ কয়েকজন অচেনা মানুষ তাকে অনুসরণ করছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ডেকান হেরাল্ড বলছে, পুলিশ বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ অজ্ঞাত ব্যক্তিরা নবীন জিন্দালের বাড়ির পাশে অবস্থান ও ঘোরাঘুরি করছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে বলে শোনা যাচ্ছে।

এদিকে এনডিটিভি জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মহারাষ্ট্রের পুনে শহরে বহিষ্কৃত দিল্লি বিজেপির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।

পুনের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা জাকির ইলিয়াস শেখের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শহরের কোন্ধওয়া থানায় নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ জুন মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত টুইট করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন নবীন জিন্দাল। আর অভিযোগের ভিত্তিতেই নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এনডিটিভি জানিয়েছে, দায়েরকৃত মামলায় নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ১৫৩-এ (দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি দেওয়া), ১৫৩-বি (জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক বক্তব্য দেওয়ার অভিযোগ), ২৯৫-এ (যেকোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ) করার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অবমাননা করায় ভারতীয় দণ্ডবিধির ২৯৮ (ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছাকৃত অভিপ্রায়ে শব্দ উচ্চারণ করা ইত্যাদি) এবং ৫০৫-দুই (জনসাধারণের উদ্দেশে উস্কানিমূলক বিবৃতির) অভিযোগও আনা হয়েছে জিন্দালের বিরুদ্ধে।

এর আগে চলতি মাসের শুরুতে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এই নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে গত সপ্তাহে দিল্লি পুলিশ এই মামলা দায়ের করে।

উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।

তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন। আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে।

অবশ্য এরপরই অনেকটা নড়েচড়ে বসে বিজেপি। পরিস্থিতি বিবেচনায় বিজেপি গত রোববার অভিযুক্ত নুপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করা করে। এমনকি পরে বিজেপির এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছেন।

জীবন বাজি রেখে জ্বলন্ত ট্যাংকার ২ কি.মি. চালিয়ে নিয়ে গেলেন ফয়সাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa