Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন নবজাতকদের সোনার আংটি উপহার দেবে তামিলনাড়ু সরকার, ঘোষণা বিজয়ের
বিনোদন

নবজাতকদের সোনার আংটি উপহার দেবে তামিলনাড়ু সরকার, ঘোষণা বিজয়ের

By Mynul Islam NadimJune 27, 20262 Mins Read

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এবার ঘোষণা দিয়েছেন ব্যতিক্রমধর্মী এক জনকল্যাণমূলক কর্মসূচির। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে উপহার হিসেবে দেওয়া হবে ১ গ্রামের একটি সোনার আংটি।

বিজয়

Advertisement

‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামের এই প্রকল্পের আওতায় রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশুই সম্পূর্ণ বিনা মূল্যে এই উপহার পাবে। তামিলনাড়ু সরকার জানিয়েছে, নবজাতক ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।

সরকারি সূত্রে জানা গেছে, এই কর্মসূচির অনুপ্রেরণা এসেছে তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ প্রথা থেকে। এ প্রথা অনুযায়ী, কোনো পরিবারে শিশুর জন্ম হলে মায়ের ভাই বা মামা নবজাতককে উপহার দিয়ে আশীর্বাদ করেন।

সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে আধুনিক রূপ দিতেই এবার প্রতীকীভাবে ‘মামা’র দায়িত্ব পালন করবে রাজ্য সরকার। সরকারের ভাষ্য অনুযায়ী, সোনার আংটিটি শুধু একটি মূল্যবান উপহার নয়; এটি নবজাতকের প্রতি স্নেহ, শুভকামনা এবং সামাজিক নিরাপত্তার বার্তাও বহন করবে।

ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২২ জুন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতক এই সুবিধার আওতায় আসবে। উল্লেখযোগ্য বিষয় হলো, দিনটি মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিনও।

তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬। তামিলনাড়ুর কিংবদন্তি নেতা পেরারিজ্নার আন্নার জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী বিজয় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করবেন।

ভারতের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতাদের জন্মদিন উপলক্ষে দলীয় উদ্যোগে শিশুদের উপহার দেওয়ার নজির থাকলেও, নির্বাচনী প্রতিশ্রুতিকে সরাসরি সরকারি কল্যাণমূলক প্রকল্পে রূপ দিয়ে আইনি কাঠামোর আওতায় বাস্তবায়নের ঘটনা বিরল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাঝাগাম-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বিজয়
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa