Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ময়মনসিংহ নলকূপ বসানোর সময় মাটি খুঁড়ে মিলল হাঁড়িভর্তি মূল্যবান মুদ্রা
ময়মনসিংহ

নলকূপ বসানোর সময় মাটি খুঁড়ে মিলল হাঁড়িভর্তি মূল্যবান মুদ্রা

By Shamim RezaMay 9, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়ার সময় মাটির হাঁড়িতে প্রাচীন রৌপ্যমুদ্রা পাওয়া গেছে। বুধবার (৮ মে) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের মো. সবুজ মিয়ার বাড়িতে ওই ঘটনা ঘটে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

Mudra

Advertisement

জানা গেছে, সবুজের বাড়িতে নলকূপ বসানোর জন্য মাটি খুঁড়ছিলেন একদল শ্রমিক। কয়েক ফুট খোঁড়ার পর কিছু একটার টের পান ওই শ্রমিকরা। কৌতূহলবশত আরেকটু খুঁড়তেই মাটির হাঁড়ি ভাঙার শব্দ। পরে বেরিয়ে আসে মাটির হাঁড়িভর্তি রৌপ্যমুদ্রা। ঘটনাটি ‘গুপ্তধন উদ্ধার’ বলে এলাকায় জানাজানি হলে সবুজের বাড়িতে লোকজনের ভিড় জমে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুদ্রাগুলো জব্দ করে। পরে তারা গণনা করে ৭৭টি রৌপ্যমুদ্রা থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া ওই সব মুদ্রার গায়ে খোদাই করে লেখা ছিল উর্দু ও আরবি ভাষা। প্রতিটি মুদ্রার ওজন প্রায় ১১ গ্রাম করে।

নলকূপ বসানোর কাজে নিয়োজিত এক শ্রমিক জানান, মাটি খনন করার সময় ছোট মাটির হাঁড়ির সঙ্গে খননযন্ত্রের কিছু একটার টের পান। কৌতূহলবশত আরেকটু খুঁড়তেই মাটির হাঁড়িটি দৃশ্যমান হয়। হাঁড়ি ওপরে তোলার পর অনেকগুলো রৌপ্যমুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলো তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার পর এলাকায় জানাজানি হয়। পরে থানা থেকে পুলিশ এসে মুদ্রাগুলো উদ্ধার করে নিয়ে যায়।

বাড়ির মালিক সবুজ মিয়া বলেন, নলকূপ বসানোর কাজে শ্রমিকেরা মাটি খুঁড়তে গিয়ে হাঁড়িভর্তি রৌপ্যমুদ্রা পান। তখন তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে লোকজনের ভিড় ও পুলিশ দেখতে পান।

তিনি আরও বলেন, আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই। আর উদ্ধার হওয়া মুদ্রাগুলো সরকারের সম্পদ। সরকারি সম্পদের ওপর লোভ করা অপরাধ। তবে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি।

আনুশকার নিতম্বে চিমটি দিতে চান রণবীর

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রৌপ্যমুদ্রাগুলো উদ্ধার করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

May 30, 2026
ডিএনএ পরীক্ষা

ধর্ষণের অভিযোগ অস্বীকার, সেই মাদ্রাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ

May 10, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ–সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

ডিএনএ পরীক্ষা

ধর্ষণের অভিযোগ অস্বীকার, সেই মাদ্রাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ

বিএনপির কার্যালয়

বিএনপির কার্যালয় খোলা নিয়ে দ্বন্দ্বে বাবাকে গুলি করল ছেলে, দুজনকেই বহিষ্কার

News

ব্যবসায়ীকে হত্যা: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে গ্রেফতার ১

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ

প্রচুর মানুষের সমাগমে উল্টে যায় ড্রাম ব্রিজ, নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

শিক্ষক

রাতে ছাত্রীদের মেসেজ ‘প্লিজ কথা বলো’, শিক্ষক বললেন হ্যাকার করেছে

Dipu Das

দিপু দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

এইচএসসি পরিক্ষা

ফরম পূরণ করতে এসে জানতে পারে আগের বছরই পাস করেছে

Baby Arian

নিখোঁজের ৪৮ ঘণ্টা পরেও শিশু আরিয়ানের খোঁজ মেলেনি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa