সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মানিকগঞ্জের দুই উপজেলায় ৩২ প্রার্থীর মধ্যে ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাইয়ে বাতিল করা হয়েছে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র।

উপজেলা নির্বাচন
ফাইল ছবি
Advertisement

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা এসব তথ্য জানান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মোল্ল্যার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজিব, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন, আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম, উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. আজিম খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তামজিদ উল্লা প্রধান লিল্টু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার ও নির্দলীয় রাকিব হাসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো. বিল্লাল হোসেন, মো. রবিউল ইসলাম, শেখ কাউসার উদ্দিন, হাবিবুর রহমান, মো. সামসুল হক, সাবেক ভাইস-চেয়ারম্যান আবুল বাশার সবুজ, মো. মোশারফ হোসেন এবং মোহাম্মদ সাইদ মিয়ার মনোনয়নপত্র বৈধ হয়েছে।

মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মধ্যে, শামসুন্নাহার দিনা এবং বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরীর মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে জেলা পরিষদের সাবেক সদস্য শামিমা আক্তার চায়না এবং গোপীনাথপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা বেগমের মনোনয়নপত্র।

অন্যদিকে, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নিত্য গোপাল সাহা বলাই এর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি তিন প্রার্থী-জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল হাকিম, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক সায়েদুর ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মাজেদ খানের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো. রমিজ উদ্দিন, সাংবাদিক এফ এম ফজলুল হক, মো. সালাম মোল্লা এবং মো. তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।

মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী আনোয়ারা খাতুন, শেখ শোভা আক্তার এবং আফরোজা রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহণ হবে ৮ মে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.