Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
জাতীয় রাজনীতি

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

By Saiful IslamJuly 10, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গণ অধিকার পরিষদের একাংশের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ খান।

সোমবার (১০ জুলাই) রাত সোয়া ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। দুপুর ১টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।

কাউন্সিলে সভাপতি পদে লড়েন চারজন। তারা হলেন: নুরুল হক নুর, নাজমুল উস সাকিব, বায়েজিদ শাহেদ এবং জাফর মাহমুদ। সাধারণ সম্পাদক পদেও চার প্রার্থী লড়েন। তারা হলেন: রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার এবং জিল্লু খান।

এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২১৬ জন। এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটারের সংখ্যা ১২৬। বাকিরা জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।

উচ্চতর পরিষদের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জয় লাভ করেন আবু হানিফ, বাকি বিজয়ী সদস্যরা হলেন, শাকিলউজ্জামান, হানিফ খান সজিব,শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, এডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন। এতে প্রার্থী ছিলেন ১৮ জন। ১২৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৮৩ টি, বাতিল হয়েছে ২ টি, মোট ভোট ৮১।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।

এরআগে গত ২ জুলাই গণঅধিকার পরিষদের জাতীয় কাউন্সিল ও উচ্চতর পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট নির্বাচন ব্যবস্থাপনা বোর্ড গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয় গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামকে। নির্বাচন কমিশনার করা হয় সহকারী আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিক শাহরিয়ার, সহকারী আহ্বায়ক মাহবুব জনি ও সদস্য তোফাজ্জল হোসেনকে।

২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আহ্বায়ক কমিটি দিয়ে চলছে দলটি। আর পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আগেই দলে দেখা দিয়েছে ভাঙন। বেশ কিছুদিন ধরে গণ অধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হককে ঘিরে দলটিতে অস্থিরতা চলছে। এর মধ্যেই দলটির একাংশের কাউন্সিল অনুষ্ঠিত হল।

এদিকে গণঅধিকার পরিষদের আরেকটি অংশ ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। এই অংশের ১৩ সদস্যের প্রতিনিধি দল বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে সোমবার সন্ধ্যায় বৈঠক করেছে। এই অংশের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের নেতৃত্বে এ বৈঠক হয়। আগামী ১২ জুলাই বিএনপির কর্মসূচিতে যুগপৎ আন্দোলনে শামিল থাকবে গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়ার অংশ। ওই দিন বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন দলটির নেতাকর্মীরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় গণঅধিকার নুর পরিষদের রাজনীতি রাশেদ সভাপতি সম্পাদক
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

February 5, 2026
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
Latest News
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

সারজিস আলম

সারজিস আলমকে জরিমানা

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

তারেক রহমান

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.