Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এবার সিরিয়ার দুই বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা
আন্তর্জাতিক

এবার সিরিয়ার দুই বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা

By Saiful IslamOctober 22, 20232 Mins Read

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পাশাপাশি এবার সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোর প্রধান দুই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে দুটি বিমানবন্দরের কার্যক্রমই বন্ধ হয়ে গেছে।

এবার সিরিয়ার দুই বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা

Advertisement

রোববার (২২ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় রোবাবর সকাল সাড়ে পাঁচটার দিকে ইসরায়েল বিমান হামলা চালায়। দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে দামেস্ক বিমানবন্দরের এক কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে। রানওয়ে মেরামত করতে আরও দুই দিন সময় গেলে যেতে পারে।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, বন্দর নগরী লাতাকিয়ার বিমানবন্দরে ফ্লাইটগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। অতীতেও সিরিয়ার এই দুই বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছিল। তবে রোববারের হামলার পর উভয় বিমানবন্দরে বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেওয়া হয়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরান এয়ারপোর্টগুলো ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারে। এ নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার দামেস্ক এবং আলেপ্পো বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এর আগে গত ১২ অক্টোবর সিরিয়ার আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরে একযোগে হামলা চালায় ইসরায়েল। ওই সময় ইসরায়েলি বিমান হামলায় দুই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল বলে জানায় সিরিয়া।

ইসরায়েলের হামলায় গাজায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa