Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ক্যাম্পাস কিউএস র‍্যাংকিংয়ে এগিয়েছে ঢাবি ও বুয়েট
ক্যাম্পাস জাতীয় শিক্ষা স্লাইডার

কিউএস র‍্যাংকিংয়ে এগিয়েছে ঢাবি ও বুয়েট

By জুমবাংলা নিউজ ডেস্কApr 8, 2022, 3:34 PM Asia/Dhaka2 Mins Read

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে এগিয়ে গেছে। বুধবার (৬ এপ্রিল) বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

Advertisement

সেখানে সেরা এক হাজার ২৯৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। এবারও গতবারের মতো বাংলাদেশের চার বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে। এর মধ্যে টানা চতুর্থবারের মতো বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে রয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও নর্থ সাউথ তালিকায় ১০০১ থেকে ১২০০ এর মধ্যে রয়েছে।

র‍্যাংকিংয়ে আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট এরিয়া) ক্যাটাগরিতে পাঁচটি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আটর্স অ্যান্ড হিউমেনিটিস, লাইফ সাইন্স অ্যান্ড মেডিসিন ও ন্যাচার সাইন্স। তাছাড়া নির্দিষ্ট বিষয় (স্পেসিফিক সাবজেক্ট) ক্যাটাগরিতে ৫১টি আলাদা আলাদা বিষয় রয়েছে।

‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংস বাই সাবজেক্ট ২০২২’ শীর্ষক র‍্যাংকিংয়ে এবার ১০০ পয়েন্টের মধ্যে ৯৬ দশমিক ৫০ স্কোর করে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাচাচুসেটস ইনস্টিটিউটস অব টেকনোলজি (এমআইটি)। ৭২ দশমিক ৫০ স্কোর করে ১৮৫তম অবস্থানে রয়েছে বুয়েট। ২০২১ সালে বুয়েটের অবস্থান ছিল ৩৪৭তম। ৬৬ দশমিক ২০ স্কোর করে এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৩২তম। ২০২১ সালে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৩৫১ থেকে ৪০০ এর মধ্যে। তবে সেবার সুনির্দিষ্টভাবে কতো নম্বরে তা উল্লেখ করেনি কিউএস।

অন্যদিকে, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে করা জরিপে সবার ওপরে আছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। তাদের স্কোর ১০০। ৩৩ দশমিক ৪০ স্কোর করে এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪২তম অবস্থানে আছে। ২৫ দশমিক ৪০ স্কোর করে বুয়েটের অবস্থান ২০২তম।

র‍্যাংকিং তৈরি করতে কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা করে বার্ষিক একটি র‍্যাংকিং প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার বিচার করেই এ তালিকা করা হয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‍্যাংকিং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল; ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
চুরি

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

May 24, 2026, 7:36 PM Asia/Dhaka
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

May 24, 2026, 6:43 PM Asia/Dhaka
হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

May 24, 2026, 5:53 PM Asia/Dhaka
Latest News
চুরি

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পাসপোর্টে আবারও ফিরছে ‘একসেপ্ট ই সরায়েল’: স্বরাষ্ট্রমন্ত্রী

ramisa

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

PM-power

দেশ পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

TCB

লিটারে ১৪ টাকা কমে বাজারে সরাসরি সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp