জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আপত্তিকর নাচের ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার

Advertisement

সোমবার (১ জুলাই) দুপুরে কলেজের গভর্নিং বডির সভাপতি কাওসার হোসেন পলাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য মফিজুল ইসলাম, ওমর আলী ও কলেজর শিক্ষক আহাম্মদ আলী।

জানা যায়, গত ২৯ জুন হাজী বেলায়েত হোসেন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বহিরাগতদের নিয়ে কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম উচ্চস্বরে ডিজে গানের সঙ্গে নেচে উল্লাস প্রকাশ করেন। এ কাজে তাকে কলেজের হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক আলী ইমদাদ খান সহযোগিতা করেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে এই নাচের ভিডিও ফেসবুকে আপলোড দিলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসলে নাচে অংশ নেওয়া কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ছাড়াও হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক আলী ইমদাদ খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অনেকেই বাইকে ১০০ টাকার বদলে ১১০ টাকার তেল ভরে, কেন জানেন?

অভিযুক্ত কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ফয়সাল আহম্মেদকে বার বার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ জানান, ঘটনাটি কলেজের। এখানে ছাত্রলীগকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.