Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক তেল সংকটে পাকিস্তান, ৪৮ বিমানের ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক

তেল সংকটে পাকিস্তান, ৪৮ বিমানের ফ্লাইট বাতিল

By Tarek HasanOctober 18, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বড় অংকের টাকা বকেয়া থাকায় পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসে (পিআইএ) জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল সংস্থা। ফলে এরই মধ্যে পিআইএ’র অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ৪৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

পাকিস্তান বিমান

Advertisement

তেল সংকটে জাতীয় বিমান সংস্থাটি মঙ্গলবার ২৪টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে, যার মধ্যে ১১টি আন্তর্জাতিক ও ১৩টি অভ্যন্তরীণ। পিআইএ আজ বুধবার আরও ২৪টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে, যার মধ্যে ১৬টি আন্তর্জাতিক ও ৮টি অভ্যন্তরীণ ফ্লাইট।

পিআইএ’র মুখপাত্র আবদুল্লাহ খান আরব নিউজকে বলেছেন, সীমিত জ্বালানি সরবরাহ ও পরিচালনাগত কিছু সমস্যার কারণে পিআইএ’র নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। সংকট চলমান থাকলে আগামীদিনেও ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জানা গেছে, পিআইএ’র কাছে তেলের মূল্য বাবদ ১.৪ বিলিয়ন রুপি বকেয়া পড়েছে রাষ্ট্রীয় তেল সংস্থা পাকিস্তান স্টেট অয়েলের (পিএসও)। ফলে সংস্থাটি পিআইএ’র বিমানে জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার পরিস্থিতি আরও জটিল হতে যাচ্ছে। যন্ত্রাংশ মেরামত, বিমান রক্ষণাবেক্ষণসহ অন্যান্য আর্থিক প্রয়োজনের পাশাপাশি পিএসও’র তেলের মূল্য পরিশোধরে জন্য বিমান সংস্থাটির প্রতিদিন ১০০ মিলিয়ন রুপি প্রয়োজন।

এ পরিস্থিতি মোকাবেলায় পিআইএ দেশটির অ্যাভিয়েশন ডিভিশনকে চিঠি দিয়ে ব্যাংকের কাছে ৭০০ কোটি রুপি ঋণ চেয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো ব্যাংকই পিআইএকে ঋণ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। এর ফলে পিআইএ ধীরে ধীরে অনিশ্চিত একটি পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।

মহেশ বাবুর এই সোয়েটারের মূল্য শুনে ভক্তদের চোখ কপালে উঠল

পাকিস্তান সরকার নিজেদের বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে পাকিস্তানের ৩০০ কোটি ডলারের আর্থিক সহায়তা চুক্তিতে লোকসানি সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের শর্ত রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa